ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১১:০৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিন নতুন করে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার জেলাজুড়ে জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫১৯ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাসেবা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কৃর্তক গণমাধ্যমে পাঠানো এই তথ্যে এই চিত্র উঠে এসেছে।

হাসপাতাল প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৮ জন ছেলে ও ১৭ জন মেয়ে রয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান বলছে, বুধবার পর্যন্ত হাসপাতালে মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন রোগী (২১ জন ছেলে ও ১৭ জন মেয়ে)। এছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজনে ১ জন মেয়ে রোগীকে রাজশাহীতে রেফার করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩৫ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।

এছাড়া চলতি বছরের শুরু থেকে হামের এই প্রাদুর্ভাব বড় আকার ধারণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে আজ ৯ এপ্রিল পর্যন্ত মোট ৫১৯ জন রোগী সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর বা র‍্যাশ (লালচে দানা) দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় সেবা প্রদান অব্যাহত রেখেছে।

হাসপাতালটির পরিস্থিতি নিয়ে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া হাসপাতালটিতে হামের টিকা দান কর্মসূচি চলমান রয়েছে।

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করছিলেন ছোট ভাই। এতে বাধা দেন বড় ভাই।

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয়