ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১৫:৪২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছররা বন্দুকের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এই ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মো.নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তাঁর আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো.সুমন মিয়া (২৫) এবং কারবালারটুক গ্রামের মো.মাসুম আহম্মদ (২০) মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানিয়েছে, ওই তিনজনই এর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার (চোরাচালান) কাজের সঙ্গে জড়িত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪টি স্থানে একযোগে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

গাজীপুরের পূবাইলে অটো গ্রিন অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরে সাত কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার এবং একটি প্রাইভেটকারসহ দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

খেলাধুলার পাশাপাশি সব কিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত