ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৬, ১৬:১৪

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪)।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. আবু সাঈদ ঢাকা পোস্টকে বলেন, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বাঁকা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাসেল আলী মাঠে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে দর্শনা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

আমার বার্তা/এমই

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

সমাজসেবা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নাসির

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রায় ৪২টি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা