ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৮:০৩

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে ২ হাজার লিটার জ্বালানি মজুত এবং বেশি দামে বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জ্বালানি স্থানীয় লোকদের উপস্থিতিতে বিক্রি করে ২ লাখ ৪৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আগরপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল জেলা কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআইয়ের যৌথ টিম এ অভিযান চালায়।

অভিযানে মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ (২) খ ও ঘ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তার কাছে মজুত থাকা ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট, আলফা ও মোটরসাইকেল চালকদের কাছে এসব তেল বিক্রি করা হয়। এতে ১ লাখ ৬১ হাজার টাকা আদায় হয়।

এ ছাড়া, জব্দ করা ৬০০ লিটার অকটেন স্থানীয় মোটরসাইকেল ও পাম্প চালকদের কাছে ৮৪ হাজার টাকায় বিক্রির প্রক্রিয়া চলমান। বিক্রির অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এনএসআই সদস্যরা।

এনএসআই সূত্র জানায়, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলেন। তিনি বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার ‘এসএম ট্রেডার্স’ এর নামে মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করে আগরপুর বাজারে এনে মজুত করতেন।

সূত্র আরও জানায়, গোয়েন্দারা তেলের গাড়ি অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছে তার মালিকানাধীন মোট পাঁচটি দোকান ও দুটি গোডাউনের তথ্য পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের সদস্য, উপজেলা প্রশাসন এবং আগরপুর তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর পাশের বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কে সব ধরনের যান চলাচল

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বাসায় ঢুকে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্যের

সিটি করপোরেশনের ময়লার ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

মেসি–জাদুতে বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

সিটি করপোরেশনের ময়লার ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন ৯১ জেলে, পরিবারের কাছে হস্তান্তর

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে: শামীম হায়দার

৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য, চবি ও নোবিপ্রবিতে রদবদল

বিজিবি-বিএসএফ বৈঠকে পুশইন নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

ট্রেনের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল চলাচল বন্ধ

অস্ট্রেলিয়াকে হারানোর পর অভিষেক ম্যাচের অনুভূতি মোসাদ্দেকের

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা

যুক্তরাষ্ট্রের সাড়ে ৩০০ কোটি টাকার ড্রোন ভূপাতিত করলো ইরান

বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার

বিজেপির চোখে ‘গণতান্ত্রিক’ আন্দোলন, ককরোচদের দাবি—‘এটা ট্রেলার’