ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৬, ১৫:৪৩

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ব‍্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব‍্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ইতোমধ‍্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনীতির চাকাকে গতিশীল করা। ব‍্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে। সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে তিনি এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এর আগে সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারী বে-সরকারী যেকোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করতে সচেষ্ট রয়েছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আর এই কর্মসংস্থান সৃষ্টি হলে আগে স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বন্ধথাকা জুটমিলগুলো লিজের নামে লুটপাট করা অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। যদি কোনো অসংগতি থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্মসচিব হাফসা বেগম, বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

আমার বার্তা/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি