ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ১৬:১৩

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর কোনাবাড়ী রূপজান টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

আসামি দেলোয়ার হোসেন রংপুর পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে।

মামলার বরাত দিয়ে বিপ্লব কুমার গোস্বামী বলেন, বাদির ৯ বছর বয়সী নাবালিকা কন্যাশিশু আসামি দেলোয়ার হোসেনের ‘মা কোচিং সেন্টার’-এ পড়াশোনা করত। গত রমজান মাসে আসামি দেলোয়ারের স্ত্রী তার বাবার বাড়ি গেলে আসামি ভুক্তভোগী ওই শিশুকে কুপ্রস্তাব দেওয়া শুরু করে। ওই সময় রমজানের ৫ম দিনে দেলোয়ার ওই শিশুকে একটি কক্ষে আটকে রেখে গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ফলে শিশুটি অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার মা কি হয়েছে জিজ্ঞেস করে। কিন্তু শিশুটি ভয়ে কিছু বলেনি।

এরপর থেকে ওই শিশুকে আসামি দেলোয়ার একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯ এপ্রিল বিকেল চারটার দিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে স্থানীয় লোকজন কোচিং সেন্টারে প্রবেশ করলে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় গত ২২ এপ্রিল ভুক্তভোগী ওই শিশুর মা বাদি হয়ে পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাবের সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

চীন-মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামিলীগ নেতা আবুল কালাম ওরফে কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে 

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

পটাশিয়াম স্বল্পতা বা হাইপোক্যলিমিয়া কেন হয় করনীয় কী

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে চীন-বাংলাদেশ একমত

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় রোববার

গোড়ালি ব্যথায় অস্ত্রোপচারহীন আধুনিক ‘শকওয়েভ থেরাপি’

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়