ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

আমার বার্তা অনলাইন:
২৭ জুন ২০২৬, ১৯:৩৬

বাজেটের আকার নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সবাই উন্নয়ন চান, কিন্তু বড় বাজেটের সমালোচনা করেন। উন্নয়ন করতে হলে বাজেটের আকারও বড় হতে হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি-সেটা তো চলবে না।

শনিবার (২৭ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ইয়াসের খান চৌধুরী বলেন, সকলেই বেহেশতে যেতে চায়, কিন্তু কেউ মরতে চায় না। সবাই এলাকায় উন্নয়ন চান, কিন্তু বলেন বাজেট অনেক বেশি হয়ে গেছে। যদি উন্নয়ন চান, বাজেট বরাদ্দ তো বেশি হতেই হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি—সেটা তো চলবে না।

দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবারের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ইতিহাস সাক্ষী দেয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছিল। আর এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। এতে প্রতীয়মান হয়, জিয়া পরিবার বারবার বাংলাদেশকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছে।

প্রস্তাবিত বাজেটের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমাদের স্মার্ট ও অভিজ্ঞ অর্থমন্ত্রীর দেওয়া এই বাজেট শুধু সময়োপযোগী বা মানবিকই নয়, এটি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। বিগত ১৭ বছর দেশে লুটপাট চলেছে। অর্থনীতি, শিক্ষানীতিসহ প্রতিটি খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাতেই এই বাজেট দেওয়া হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বারবার বিভিন্ন হাসপাতাল ও সড়ক নির্মাণের দাবি জানাচ্ছেন। এর অর্থ, আমাদের সরকার ও অর্থমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা রয়েছে। আপনারা জানেন, আমরাই এসব উন্নয়ন বাস্তবায়ন করতে পারব।

নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের প্রতিশ্রুতিকে যারা ‘ভুয়া’ বলেছিলেন, তারাই এখন এসব কার্ডের জন্য উদগ্রীব বলে মন্তব্য করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা তারা মুখে না মানলেও অন্তরে ধারণ করেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা একটি পরিবারকে শুধু স্বাবলম্বীই করবে না, এর একটি রিপল ইফেক্টও রয়েছে। এই টাকা গ্রামের মুদি দোকান বা ওষুধের দোকানে ব্যয় হলে গ্রামীণ অর্থনীতির চাকাও সচল হবে। ৪০ লাখ পরিবার এই কার্ড পেলে একদিন বাংলাদেশ নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে।

নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ দেখতে পারবে। আমাদের মন্ত্রণালয় ফিফার সঙ্গে চুক্তি করে ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছিল। পরে বেসরকারি খাতে তা বিক্রি করে প্রায় ৪৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় বিনামূল্যেই বাংলাদেশে ফিফা বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হবে। আমাদের মন্ত্রণালয় দীর্ঘদিনের দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে।

তরুণ ও শিশুদের মধ্যে হারিয়ে যাওয়া মমত্ববোধ ফিরিয়ে আনতে তথ্য মন্ত্রণালয় সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

আমার বার্তা/এমই

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে

আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে চাইলে সমর্থন

দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে চীন-বাংলাদেশ একমত

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

পটাশিয়াম স্বল্পতা বা হাইপোক্যলিমিয়া কেন হয় করনীয় কী

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে চীন-বাংলাদেশ একমত

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় রোববার

গোড়ালি ব্যথায় অস্ত্রোপচারহীন আধুনিক ‘শকওয়েভ থেরাপি’

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়