ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী-ডোবায় ফেলেছেন স্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১০:৪৮

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার পর তাঁর মরদেহ টুকরা করে স্ত্রী নদী ও ডোবায় ফেলেছেন বলে জানিয়েছে পুলিশ। স্ত্রী আসমা আক্তারকে গতকাল শুক্রবার রাতে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পায়।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আসমা গত মঙ্গলবার তাঁর স্বামীকে হত্যার পর মরদেহ থেকে হাত–পা টুকরা করে মাংস আলাদা করে ফেলেন। এর কিছু অংশ তিনি পদ্মা নদীতে ফেলে দেন, কিছু অংশ একটি সড়কের পাশের ডোবায় ফেলেন। কিছু অংশ একটি ড্রামে ভরে আরেক বাসার ফ্রিজে রাখতে গেলে দুর্গন্ধে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে, আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জিয়া উদ্দিন সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার আবদুর রাজ্জাক সরদারের ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। আসমার সঙ্গে তাঁর আট বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে আসমা তাঁর স্বামীকে হত্যা করেছেন বলে দাবি পুলিশের।

পালং মডেল থানা সূত্র জানায়, ২০১৮ সালে জিয়ার সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় পিরোজপুরের মেয়ে আসমা আক্তারের। তখন তাঁরা দুজনেই বিবাহিত ছিলেন। দুজনের সংসারে দুটি করে সন্তান ছিল। ওই অবস্থায় জিয়া ও আসমা আগের সংসার থেকে বের হয়ে নতুন সংসার করেন। গত বছরের মে মাসে জিয়া মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসেন। এরপর তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া হতে থাকে।

নিহত জিয়ার চাচাতো ভাই শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে ভাইয়ের স্ত্রী যোগাযোগ রাখতেন না। গত বছর ভাই দেশে ফিরে আসার পর আমাদের পাশের গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। কোরবানির ঈদের পর ভাই মালয়েশিয়া ফিরে যেতেন, এমন প্রস্তুতি ছিল। তার আগেই ভাবি ভাইকে হত্যা করে ফেলল। কেন এমন করল, বুঝতে পারছি না।’

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি