ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৫:৪৩

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়। আপনাদের এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি, আমি আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব এবং সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব উদ্বোধনের চেষ্টা করব।

তিনি বলেন, আসার সময় অনেকে স্লোগান দিয়েছেন, কুমিল্লা বিভাগ চাই, ঠিক আছে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবেই।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের কথা বললে সেই সরকার মানুষকে গুম করে দিত। ২০২৪ সালে ছাত্র-জনতা অভ্যুত্থান করে সেই সরকারকে বিতাড়িত করেছে।

তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। এ দেশের মানুষ পরবর্তীতে বড় এক স্বৈরচারের কবলে পড়েছিল। দেশ শুধু স্বাধীন করলেই হবে না। শুধু স্বৈরাচার মুক্ত করলেই হবে না। পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া। দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরির নিশ্চয়তা বিধান করা। দেশের মা-বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে শিক্ষা অথবা অর্থনৈতিকভাবে সেই উদ্যোগ গ্রহণ করা। দেশের কৃষক ভাইয়েরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষে কাজ করতে হবে। যেন বেকার সমস্যার সমাধান হতে পারে সেইজন্য কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে রাস্তা দিয়ে নিরাপদে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এখন সেই সময় এসেছে। দেশকে পুনর্গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, যে জাতি নিজে পরিশ্রম করে আমি তাদের সহযোগিতা করি। সে কারণেই বিএনপি সবসময় একটা কথা বলে থাকে- ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

দেশ পুনর্গঠন আমরা একা সরকারের পক্ষে সম্ভব নয়। আপনারা হচ্ছেন এ দেশের জনগণ। এ দেশের মালিক জনগণ। সেজন্য মালিক যখন দায়িত্ব নিয়ে নিজের দেশের দেখভাল করে তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। এ দেশের জনগণ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত ১২ ফেব্রুয়ারি। আমরা আমাদের যেসব পরিকল্পনার কথা বলেছিলাম, দেশের মানুষ সেই পরিকল্পনাগুলোকে সমর্থন দিয়েছে। সেজন্য আমরা আপনাদেরকে যেসব ওয়াদা দিয়েছিলাম তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যে জনগণ দেশের মালিক সেই জনগণের সহযোগিতা বিএনপির সঙ্গে আছে। সেই জনগণের আস্থা এবং বিশ্বাস বিএনপির প্রতি আছে। বিএনপি অতীতে দেশের মানুষকে যেসব ওয়াদা দিয়েছে, বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে সেই ওয়াদা পূরণ করতে। বিগত ১২ তারিখের আগে আমরা যেসব ওয়াদা দিয়েছি একটি একটি করে পর্যায়ক্রমে সেই ওয়াদা পূরণ করব।

তারেক রহমান বলেন, আপনারা দেখেছেন নির্বাচনের আগে বলেছিলাম, যেসব কৃষকদের ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, সুদসহ সেগুলো মওকুফ করব। আমরা নির্বাচিত হওয়ার পর ১০ দিনের মাথায় সেই কথা রেখেছি। সারা বাংলাদেশের সাড়ে ১২ লাখ কৃষকের সেই ঋণ মওকুফ করা হয়েছে। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। বিগত ১৬ বছর যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচার দেশের মানুষের ওপর অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। দেশের মানুষকে গুলি করে হত্যা করেছে। সে কারণে দেশ একটি অর্থনৈতিক চাপের মুখে আছে। সেজন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। জনগণের সব দাবি পর্যায়ক্রমে সব পূরণ করা হবে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবতুলবারী আবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি