ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

খাল খনন কর্মসূচিতে সব জায়গার মানুষ উপকৃত হবে: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৮:৪৬
খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছি। এর কারণ হচ্ছে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরও বৃদ্ধি করতে চাই। গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ খাল খনন কর্মসূচিতে উপকৃত হবে বলে। যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। বাংলাদেশ মাটি এমন উর্বর, অর্থাৎ সময় মতো সেচ দিতে পারলে ভালো ফসল উৎপাদন হয়।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা খালন খননের কথা বলেছি।কারণ খাল খননের মধ্য দিয়ে কৃষক ভাইরা উপকৃত হবে। কৃষকরা উপকৃত হলে, তারা ধীরে ধীরে স্বাবলম্বী হবে। কৃষকদের উন্নতি হলে এদেশের অর্থনীতি মজবুত হবে।

ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটিও আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর মাধ্যমে আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন মা আড়াই হাজার টাকা পাবে। এ টাকা দিয়ে পরিবারের সন্তানদে যত্ন ও স্বাস্থ্য সেবায় কাজে লাগাতে পারবে। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এ কার্ড দেওয়া হচ্ছে। আগামী বাজেটে আরও বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক নারী। দেশনেত্রী আগে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের সরকার স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার ব্যবস্থা করবে এবং এর মধ্যে যারা মেধাবী, তাদেরকে সরকারের পক্ষ থেকে উপবৃত্তির দেওয়ার ব্যবস্থা করা হবে। এর কারণ হচ্ছে নারীদের স্বাবলম্বী না করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।

বিএনপি সরকারের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, তরুণ সমাজকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে বিদেশে যাওয়ার ব্যবস্থা এবং দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, আজকের এ খাল খনন অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা হচ্ছে এ দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এ ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমার বার্তা/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি