ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, ৫ দিন পর পুলিশ সদস্যের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১০:২২

বগুড়ায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের জানেসাবা হাউজিং এলাকায় স্ত্রীর বড় ভাইয়ের বাসায় যান রবিউল ইসলাম। সে সময় বাসায় তার সম্বন্ধী উপস্থিত ছিলেন না। অভিযোগ রয়েছে, সম্বন্ধীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ইসলাম পাশের একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সম্বন্ধীর স্ত্রী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বঁটি দিয়ে ওড়না কেটে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি রবিউলের স্ত্রীকে জানান। পরে গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ২০ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, রবিউল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করছিলেন ছোট ভাই। এতে বাধা দেন বড় ভাই।

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি