ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে এন,সি,পির নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলা,ইট পাঠকের নিক্ষেপ,আহত-৪

যশোর প্রতিনিধি:
০৪ জুন ২০২৬, ১০:১৬

ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক পুশ-ইন করার চেষ্টার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। গত দুই দিন ধরে ১১ জন নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক এই সীমান্ত দিয়ে পুশ-ইন করার চেষ্টার ঘটনার প্রেক্ষিতে তিনি বুধবার (৩ জুন) সাড়ে ১২ টার সময় এই পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নাসির উদ্দিন পাটোয়ারী বিএসএফ-এর এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ভারতীয় বিএসএফ-এর কোনো প্রকার পুশ-ইন আর মেনে নেওয়া হবে না। যদি তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠাতে হবে। কোনোভাবেই তাদের ওপর জোর খাটানো চলবে না।"

বিএসএফ কর্তৃক সংঘটিত সীমান্ত হত্যাকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, "সীমান্তে বিএসএফ যে হত্যাকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ভারতকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।"

সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, "সীমান্তের বাসিন্দাদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নেই। সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।"

বিজিবির সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "সীমান্তে বিজিবি সদস্যদের আরও শক্তিশালী করতে হবে এবং তাদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। মশার কামড়ে জীবন বাজি রেখে তারা যে সামান্য বেতনে ডিউটি করেন, তাতে তাদের জীবন চলে না। এছাড়া পিলখানায় নিহত বিজিবি সদস্যদের হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে। তিনি আরো বলেন আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি ৯০ গন আন্দোলনে শ্বৈরাচার এরশাদকে বিতাড়িত করেছি এবং সর্বোশেষ ২০২৪ এর আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। আমি আপনাদের বলতে চাই আমরা জামাত বুঝি না বিএনপি আওয়ামীলীগ বুঝি না আমরা বুঝি আমাদের বাংলাদেশ। সবকিছুর উর্দ্ধে দেশকে দলমত নির্বিশিষে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। পরিদর্শনের সময় তাকে "দিল্লি না ঢাকা মতা না জনতা" স্লোগান দিতেও শোনা যায়। ফেরার পথে সাদিপুর রাস্তার মোড়ে পৌঁছালে নাসির উদ্দিনের গাড়িতে হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করে একদল যুবক। এতে কমপক্ষে ৪ জন আহত হয়। এ সময় স্লোগান হয় নাসির উদ্দিনের চামড়া খুলে নেয়ার।

আমার বার্তা /জেএইচ/ আজিবর রহমান বেনাপোল

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

সমাজসেবা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নাসির

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রায় ৪২টি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা