ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৬, ১৫:১০

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় মোহাম্মদ আইয়ুব (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকার এস আলম মার্কেটসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক মাদক কারবারি চান্দগাঁও ও হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন নোহা গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাটমুরা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুবকে আটক করা হয়। পরে গাড়ির মাঝখানের যাত্রী আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো নয়টি বান্ডেল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা আলামতসহ তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টি। তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লতিফ মোল্লা (৩২) নামে আরেকজনের মরদেহ

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

মাগুরায় অর্থের অভাবে নিজের দেড় মাস বয়সী কন্যাশিশুকে স্ত্রীর অগোচরে বিক্রি করে দিয়েছেন সাগর হোসেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

'ডিজিটাল নকলের সাজা'র বিধান রেখে 'পাবলিক পরীক্ষা আইন' পাস

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু