ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৫:১৬

পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ প্রকল্পের প্রয়োজনেই হয়েছে এবং এ নিয়ে গুজব ও বিভ্রান্ত ছড়ানো হয়েছে। মাটি অপসারণের ফলে রেললাইন বা কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না। বরং প্রকল্পের নিরাপত্তা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই এই কাজ করা হচ্ছে। তবে তথ্যটি ভুলভাবে উপস্থাপন এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, যা ঠিক হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রকল্পের সঙ্গে মাটি সরানো নেতিবাচক নয় বরং ইতিবাচক সম্পর্ক আছে। মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ। নিরাপত্তার স্বার্থেই কাজটি করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে।

পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার প্রকল্পের মধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটার ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ঝুঁকি নেই। বরং প্রাকৃতিক জলপ্রবাহ ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং প্রকল্পের সার্বিক নিরাপত্তার প্রয়োজনে এই কাজটি দ্রুত শেষ করা প্রয়োজন।

এজন্য সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে দেশের স্বার্থেই পরিকল্পনা অনুযায়ী সচেতনতার সঙ্গে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাট সদর উপজেলার সমনে মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু

মধুপুর থেকে দেওয়ানগঞ্জ সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ আসে স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৯, নান্দাইল) এবং

অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা, তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ এজেন্ট ও লাইব্রেরি ব্যবসায়ীকে অপহরণের পর

আবারো রাখাইনে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকা পুনরুদ্ধারে দেশটির জান্তা বাহিনী নতুন করে বিমান হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনবৃত্তান্ত দিতে হবে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আগ্রহীদের

আ.লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭২৪: স্বাস্থ্য অধিদপ্তর

প্রাথমিকে ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু: শিক্ষামন্ত্রী

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করলো ভারত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত

বহিষ্কার নেই, প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে

কবি নজরুল আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ: প্রধানমন্ত্রী

১২ কেজি এলপিজির দাম ৩৫৭ টাকা কমে ১,৫২৮ টাকা

পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী

খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না: শিক্ষামন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐক্যমতে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত