ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মৌলভীবাজার: পূর্বাভাস থাকা সত্ত্বেও ছিল না প্রস্তুতি, পানিবন্দি ৫০ হাজার মানুষ

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১৪:৪৪

মৌলভীবাজারে মনু নদীর ভাঙনের কারণে শুক্রবার (১০ জুলাই) রাত থেকে পানি বাড়তে থাকে। সকালের মধ্যেই পানি এসে বিভিন্ন ঘরে ঢোকে। ঘরের কোথাও হাঁটুপানি আবার কোথাও এর চেয়ে বেশি। ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া হয়নি। বাড়ির আশপাশসহ গ্রামজুড়ে অথৈ পানি। পানি থাকায় রানাবান্না করা যায়নি। ঘরে যেটুকু শুকনো খাবার ছিল তাও শেষ। সরকার বা ব্যক্তি উদ্যোগে কেউ ত্রাণ নিয়ে আসেননি। সকাল থেকে পানি কমতে শুরু করেছে তবুও রাস্তাঘাটে কোমর পানি। বাধ্য হয়ে পানি ভেঙে বাজারে যাচ্ছি শুকনো খাবার আনার জন্য। রাজনগরের কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর গ্রামের প্রদীপ দাস এ কথা বলেন।

শনিবার সরেজমিনে রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখা যায়, পানি কমতে শুরু করেছে; তবে মানুষের দুর্ভোগ চরমে। দুদিন ধরে পানিবন্দি থাকলেও সরকারি বা বেসরকারিভাবে ত্রাণ নিয়ে কেউ এগিয়ে আসেননি। যাদের ঘরে বেশি পানি তারা ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী বা আত্মীয়স্বজনের বাড়িতে। বন্যার্ত মানুষের মধ্যে নিম্ন আয়ের মানুষ কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন আবার কেউ সাহায্যের জন্য অপেক্ষা করছেন। কেউ বা পাশের বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন।

বন্যাকবলিত এলাকাবাসী জানান, বন্যা পূর্বাভাস আগে দিলেও উপজেলা বা জেলা প্রশাসন কোনো ধরনের প্রস্তুতি নেয়নি। জেলায় ৫০ হাজার মানুষ পানিবন্দি থাকলেও মাত্র কিছুসংখ্যক পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। মূলত যাদের বাড়ি রাস্তার পাশে তাদেরই ত্রাণ দেওয়া হয়েছে। যেসব জায়গায় গাড়ি যায়নি সেসব এলাকায় ত্রাণ দেওয়া হয়নি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

জানা যায়, টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে গত তিনদিন ধরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার ২৮ ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। সদর ও রাজনগর উপজেলায় ১৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। তবে সময় যত যাচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলার নদ-নদীর পানি কমতে শুরু করেছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসক সূত্রে জানা যায়, জেলায় ৫টি উপজেলায় প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি, প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাদুর্গত মানুষের জন্য ১ হাজার ৭৫০ প্যাকেট শুকনো খাবার, ৯০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজনগর উপজেলার ইরন মিয়া, আব্দুস শহীদ, রঞ্জিত দাস, দিলিপ দাসসহ কয়েকজন বলেন, ‘এত দ্রুত পানি আসবে তা ভাবতে পারিনি। আমাদের ঘর, উঠান ও রাস্তায় বুকসমান পানি ছিল। আমরা না খেয়ে গতকাল রাত কাটিয়েছি। খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে।’

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘মনু নদীর পানি দ্রুত কমতে শুরু করেছে। একটি পয়েন্টে বিপৎসীমার ওপর পানি থাকলেও অন্যান্য জায়গায় তা নেমে এসেছে। কয়েক ঘণ্টার মধ্যে আশা করি বিপৎসীমার নিচে পানি নেমে যাবে।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। শুকনো খাবারের পাশাপাশি চাল ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। অবনতি হলে সেনাবাহিনীসহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাদের সহযোগিতা নেওয়া হবে।’

আমার বার্তা/এমই

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

পদ্মা যখন ভয়ঙ্কর  হয় তখন মানুষের বিপদের শেষ থাকে না। আবারও গর্জন করে উঠেছে পদ্মার

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

এখনও জীবন নিয়ে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম বেঁচে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

ফেনীতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা ১৭৮ আসামিকে আদালতে হাজির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

পে-স্কেলের গেজেট প্রকাশের সিদ্ধান্ত কঠিন হওয়ার কারণ জানা গেল 

ভারতের কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ 

 রিবাকিনা-সাবালেঙ্কা ইউএস ওপেনের ফাইনালে 

বাবেল-মানদেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণে

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

বিদ্রোহী-নিয়ন্ত্রিত কঙ্গো স্কুলে আগুন : নিহত ২৯ শিশু

মিয়ানমারে ড্রোন হামলায় বন্ধ বিমানবন্দর

চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম 

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম