ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১৮:০০

পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডা শেষে আজ বুধবার বিকেল পাঁচটার দিকে রওনা হন তাঁরা। হবিগঞ্জে গিয়ে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা।

এর আগে আজ বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয়।

ওই গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ব্যারিকেডের সামনে বাগ্‌বিতণ্ডার সময় পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নিরাপত্তার জন্য থ্রেট (হুমকি) কারা? নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদের না ধরে, আমাদের রাস্তা আটকাচ্ছেন? আপনি হবিগঞ্জে হচ্ছে ১৪৪ ধারা দিসেন, শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন? আপনি আনলফুল (বেআইনি) কাজ করতেসেন। তাহলে আপনি আবার কথা বলতেসেন কেন? আপনি আইনের লোক না, আপনি আইনের লোক তো? বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন?

তখন পুলিশের একজনকে বলতে শোনা যায়, তাঁদের সীমানা পাড় হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তখন হাসনাত বলেন, ‘ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। তাইলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে চলে যাব।’

এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রাকালে পুলিশ তাঁদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। ফলে নেতা–কর্মীদের গাড়িবহর চা–কন্যা ভাস্কর্যের সামনেই অবস্থান নেয়।

এর আগে হবিগঞ্জ পৌর শহরে বেলা ৩টায় সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। পরে সেখানে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এনসিপি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমার বার্তা/এমই

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

পদ্মা যখন ভয়ঙ্কর  হয় তখন মানুষের বিপদের শেষ থাকে না। আবারও গর্জন করে উঠেছে পদ্মার

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

এখনও জীবন নিয়ে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম বেঁচে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

ফেনীতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা ১৭৮ আসামিকে আদালতে হাজির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

পে-স্কেলের গেজেট প্রকাশের সিদ্ধান্ত কঠিন হওয়ার কারণ জানা গেল 

ভারতের কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ 

 রিবাকিনা-সাবালেঙ্কা ইউএস ওপেনের ফাইনালে 

বাবেল-মানদেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণে

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

বিদ্রোহী-নিয়ন্ত্রিত কঙ্গো স্কুলে আগুন : নিহত ২৯ শিশু

মিয়ানমারে ড্রোন হামলায় বন্ধ বিমানবন্দর

চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম 

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম