ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৯:২১

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতদের সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি অনুদান পেতে বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। আহত ও নিহতদের স্বজনদের সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে ফরম জমা দিতে হবে। এরপর নিয়ম অনুযায়ী তারা সরকারি অনুদানের টাকা পাবেন।

তিনি বলেন, সকালের দিকে মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে অনেক চালকের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানো ও প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। এটি নিয়ন্ত্রণে আনা হবে। ফ্লাইওভারে যেভাবে গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

ওসমানীনগর ও তাজপুর সড়কে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব দুর্ঘটনা রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

সিলেট-শেরপুর সড়কের অংশে ঘনঘন দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের দিকে। বৃষ্টিসহ নানা কারণে প্রকল্পের কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সেপ্টেম্বর-অক্টোবরে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের বিষয়ে আগ্রহী ছিলেন। এলাকার সংসদ সদস্য ও মন্ত্রীরাও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছেন। মাটি ভরাটের কাজ সময়সাপেক্ষ হলেও বিদ্যমান সড়ক দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

পদ্মা যখন ভয়ঙ্কর  হয় তখন মানুষের বিপদের শেষ থাকে না। আবারও গর্জন করে উঠেছে পদ্মার

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

এখনও জীবন নিয়ে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম বেঁচে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

ফেনীতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা ১৭৮ আসামিকে আদালতে হাজির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

পে-স্কেলের গেজেট প্রকাশের সিদ্ধান্ত কঠিন হওয়ার কারণ জানা গেল 

ভারতের কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ 

 রিবাকিনা-সাবালেঙ্কা ইউএস ওপেনের ফাইনালে 

বাবেল-মানদেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণে

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

বিদ্রোহী-নিয়ন্ত্রিত কঙ্গো স্কুলে আগুন : নিহত ২৯ শিশু

মিয়ানমারে ড্রোন হামলায় বন্ধ বিমানবন্দর

চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম 

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম