ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

দুই কর কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১২:২৮

দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি অনুসন্ধান মামলায় অভিযোগ সংশ্লিষ্ট দুই সরকারি কর কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে আদালতের অনুমতি চেয়ে আবেদন করে। ঢাকা সিনিয়র বিশেষ জজ আদালতে দুদকের প্রসিকিউশন ইউনিটের মাধ্যমে এই আবেদনগুলো দাখিল করা হয়।

শুনানি শেষে আদালত আবেদনগুলো মঞ্জুর করেন। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদক জানিয়েছে, কর অঞ্চল–০৩ এর কর কমিশনার (পিআরএল ভোগরত) এমএম ফজলুল হক এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়ার নিজস্ব স্বাক্ষরে দাখিল করা সম্পদ বিবরণীতে অসঙ্গতি পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। তাই তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।

আবেদনপত্রে দুই কর্মকর্তার জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা বিস্তারিতভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে।

দুদক আদালতকে জানায়, যথাযথ অনুমতি ছাড়া তারা দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। তাই দুই কর্মকর্তার বিদেশযাত্রা নিষিদ্ধ করে আদেশ প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩)

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে দেশজুড়ে অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা