ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

পাদুকার উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবি ব্যবসায়ীদের

কাজী সামাদ:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭

প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার ১৫০ টাকা মূল্য সীমার মধ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পূর্ণবহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।

সংগঠনটি জানায় পূর্বের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলোনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান।

সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন বলেন, "প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার উপর ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব অত্যন্ত অযৌক্তিক। যদি এটি কার্যকর হয়, তাহলে সাশ্রয়ী এই পণ্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।" তিনি আরও বলেন, "যেদিন থেকে এই পণ্যের উপর ভ্যাট আরোপ করা হয়েছে, সেদিন থেকেই এর ভ্যাট অব্যাহতি ছিল। এমনকি রি-সাইকেলিং থেকে তৈরি দানার কোনো ভ্যাট নেই। তাহলে কেন এই পণ্যটির উপর ভ্যাট আরোপ হবে?" তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোক্তারা ক্রয়ক্ষমতা হারালে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে।

সমিতির নেতারা আরও উল্লেখ করেন যে, ভ্যাট অব্যাহতির ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল, যা দেশের নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এত উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ১৫০ টাকা দামে রাবার ও প্লাস্টিকের চপ্পল সরবরাহ অব্যাহত রেখেছিল। কম উৎপাদন খরচের সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর ফলে দরিদ্র জনগণ সহজে এই পণ্যগুলি ক্রয় করতে পারছিল।

ব্যবসায়ীদের মতে, এই পণ্যের উপর ভ্যাট ও কর চাপানো হলে দেশের শ্রমজীবী ও নিম্ন আয়ের বৃহৎ জনগণ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও জানান, ভ্যাট আরোপের ফলে ভোক্তারা ক্রয়ক্ষমতা হারালে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে, যা পাদুকা শিল্পের জন্য এক বড় বিপর্যয় হবে।

সরকারের প্রতি সংগঠনের নেতারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যাতে পাদুকা শিল্প এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষা হয়। তারা আরও বলেন, যদি তাদের দাবি আদায় না হয়, তবে তারা শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং চূড়ান্তভাবে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রহমান সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আমার বার্তা/এমই

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে এলপিজি সংকট সমাধান,

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই খাতকে মুনাফাভোগী নয়, বরং সেবাখাত

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির ব্যবহৃত একটি আর্থিক পণ্য। ব্যাংকের

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

দীর্ঘ চাপ ও অনিশ্চয়তা পেরিয়ে আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?