ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৯ মার্চ ২০২৫, ১৭:৩১
আপডেট  : ১৯ মার্চ ২০২৫, ১৭:৫৭

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার অহেতুক বড় হবে না, বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেটটা আমরা বাস্তবমুখী করবো। প্রাইভেট সেক্টরে ব্যবসা-বাণিজ্যে যাতে প্রসার ঘটে সেই চেষ্টা আমরা করবো। ট্যাক্সের বিষয় এসেছে, সেগুলো আমরা দেখবো।

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ নানান বিষয় আসছে। বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতি কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থারের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের ইম্প্যাক্টটা কী হয় সেটা আগে থেকে মাথায় রাখতে হবে। আগে তো বলা হতো এই এই করবো, কিন্তু আলটিমেটলি সেটা হতো না। আমরা ওটাই নজরে রাখবো।

‘আগে বাজেট বক্তৃতা ২০০-৩০০ পৃষ্ঠা হতো। আমি বলেছি ৫০-৬০ পৃষ্ঠার বেশি বাজেট বক্তৃতা হবে না। ওটা সংক্ষিপ্ত হবে।’

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশের উন্নীত হওয়ার বিষয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা প্রস্তুতি নেবো।

অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কিছু ভাতা বাড়াবো। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তিতে বরাদ্দ বাড়বে।

ব্যক্তির করমুক্ত আয় সীমার বিষয় কী সিদ্ধান্ত নেবেন- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে বলবো।

এর আগে মতবিনিময়ে সমাপনী বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চাচ্ছি সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাজেট। আমাদের সময় সংক্ষিপ্ত, এ সময়ের মধ্যে আমরা বাজেটের কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমরা বাজেটে মধ্য এবং দীর্ঘমেয়াদি বিষয়ে নজর দিতে পারবো না। কারণ এটা আমাদের ম্যান্ডেট না।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি নজরে আছে, এতে ভাতার পরিমাণ বাড়াবো। আমরা গ্র্যাজুয়েশন (উন্নয়নশীল দেশে উন্নীত) এড়াতে পারবো না। আমরা যাবো না এটা কিন্তু খুব ভালো অ্যাটিটিউড না। আরও পাঁচ থেকে ছয়টি দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।

কর ব্যবস্থা অটোমেশন করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পৃথিবীর কোনো দেশে করদাতারা ট্যাক্স অফিসে যায় না। জুনের প্রথম দিকে বাজেট ঘোষণা করা হবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ।

মতবিনিময় সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন গর্বের সাথে ঘোষণা করছে যে মিস মানফুজা মাসুদ চৌধুরীকে অ্যাসিস্ট্যান্ট

বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়াতে বললেন বাণিজ্যমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জেলা প্রশাসকদের

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

টানা আট মাসের রপ্তানি নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল