ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আলোচনা সাপেক্ষে সাত দিন পর্যন্ত ছুটি পাবেন পোশাকশ্রমিকরা

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৫, ১৯:০১

স্বজনদের সঙ্গে আসন্ন ঈদ উল ফিতর উদযাপন করতে ঘরমুখী মানুষের স্রোত বাস, লঞ্চ ও রেল স্টেশনগুলোতে। শহুরে কর্মজীবীরা ঈদের ছুটি শেষে আবারও যোগদান করবেন কাজে। কিন্তু কতদিন ঈদে ছুটি কাটাতে পারবেন?

জানা যায়, রফতানি পণ্য পোশাকখাতের কর্মীরা সরকারি ছুটি পাবেন তিন দিন। তবে এর সঙ্গে শ্রমিক-মালিক আলোচনা করে অতিরিক্ত ৫ থেকে ৭ দিনের ছুটি নিতে পারবেন। এসব ছুটি তাদের সাপ্তাহিক ও বাৎসরিক অর্জিত ছুটির সঙ্গে সমন্বয় করবেন।

বিজিএমইএ’র মহাসচিবের স্বাক্ষর করা নোটিশে জানানো হয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করেছে। তবে সেটি বেসরকারি কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই শ্রম আইন মোতাবেক বার্ষিক উৎসব ছুটি নির্ধারণ করতে হবে। যা ইতোমধ্যে বিজিএমইএ থেকে জানা‌নো হয়েছে।

এমন প‌রি‌স্থি‌তি‌তে শ্রমিক‌দের অ‌তি‌রি‌ক্ত ছু‌টির জন্য কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে শ্রম আইন অনুযায়ী দ্রুত ঈদ উল ফিতরের ছুটি কখন থেকে শুরু হবে তা নির্ধারণ করবে।

এ বিষয়ে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে জানান, সরকারি ছুটি তিন দিনই থাকছে। এর সঙ্গে অনেক কর্মী ৫ থেকে ৭ দিন অ‌তি‌রিক্ত ছুটি বাড়িয়ে নিচ্ছেন। এসব ছুটি অনেক আগে সপ্তাহিক বন্ধের দিন ডিউটি করে কাভার করেছেন। আবার কেউ কেউ এখন ছুটি কাটি‌য়ে পরে বন্ধের দিন ডিউটি করে সমন্বয় করবেন। এভাবে সরকারি তিন দিনসহ মোট ৮ থেকে ১০ দিন ছুটি নিচ্ছেন কর্মীরা। তবে ছুটিগুলো নির্ধারণ হচ্ছে শ্রমিক-মালিকের আলোচনা সাপেক্ষে; কারণ অনেক প্রতিষ্ঠানে কাজের চাপ আছে তারা চাইলেও অনেক বেশি ছুটি দিতে পারছে না।

উল্লেখ্য , চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল থাকবে এই ছুটি। এর ম‌ধ্যে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করায় এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আমার বার্তা/এমই

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই খাতকে মুনাফাভোগী নয়, বরং সেবাখাত

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির ব্যবহৃত একটি আর্থিক পণ্য। ব্যাংকের

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

দীর্ঘ চাপ ও অনিশ্চয়তা পেরিয়ে আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা