ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

রিটার্ন দেন না দুই-তৃতীয়াংশ টিআইএনধারী: এনবিআর চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
২৭ মার্চ ২০২৫, ১৭:৪৭

এক কোটি ৪৫ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪৫ লাখ রিটার্ন জমা দেন জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘কোনো জবাবদিহি নেই, কোনো নোটিশ নেই, কোনো অ্যাসেসমেন্ট নেই। আমি কমিশনারদের বলি আপনারা নোটিশ করছেন না কেন? আমার তো এখন উল্টো জিজ্ঞেস করতে ইচ্ছা করে যারা রিটার্ন দেন তারা কেন দেন?’

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে এনবিআর ভবনে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

কর আদায়ে ভুল পথ অনুসরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা আগে পলিসিকে খুব অ্যাগ্রেসিভলি ব্যবহার করেছি। আমাদের ওপর কর আরোহণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হতো এটা আমরা ধরে নিয়েছিলাম যে টেবিলে বসেই সব পেয়ে যাবো। এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কাজ করে দেবেন। এনবিআরের কোনো অপারেশনাল কাজ করা লাগবে না।

ব্যাখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলে, ‘তথ্যপ্রমাণ দিলে বুঝবেন, যারা রিটার্ন সাবমিশন করেছেন তার দুই-তৃতীয়াংশই হলো নন-ট্যাক্সএবল। অনলাইনের ১৫ লাখের রিটার্নের মধ্যেই ১০ লাখই শূন্য রিটার্ন। কাগজে রিটার্নে ও একই চিত্র। ২০১৪ সালে টিআইএনধারীর সংখ্যা ছিল ১৫ লাখের নিচে। এখন সেটা এক কোটি ১৪ লাখ পার হয়ে গেছে। তার মানে ১০ বছরে এক কোটি টিআইএনধারী বেড়েছে। রিটার্ন না দিলে কোনো সমস্যা হয় না। কোনো জবাবদিহি নেই, কোনো নোটিশ নেই, কোনো অ্যাসেসমেন্ট নেই। আমি কমিশনারদের বলি আপনারা নোটিশ করছেন না কেন। আমার তো এখন উল্টো জিজ্ঞেস করতে ইচ্ছা করে যারা রিটার্ন দেন, তারা কেন দেন? রিটার্ন না দিলে যেহেতু কোনো অসুবিধা নেই, রিটার্ন দেন ৪৫ লাখ, আর দেন না ৯০ লাখ মানুষ। তাহলে রিটার্ন যারা দেন তারা কেন দেন? এটা বড় প্রশ্ন।’

আমাদের অপারেশনাল ইফিসিয়েন্সি, ফাংশনাল কম্পিটেন্স এগুলো অ্যাপ্লাই করে যে কর আদায় সেটা থেকে আমরা সরে এসেছি, যোগ করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা পুরোপুরি অনলাইন রিটার্নে যাবো। আগামী পহেলা জুলাই থেকে অনলাইন রিটার্ন শতভাগ আবশ্যিক করে চালু হয়ে যাবে। এখনও প্রতিদিন তিন হাজার, সাড়ে তিন হাজার করে রিটার্ন জমা পড়ছে। এখনও নতুন করদাতারা রেজিস্ট্রেশন নিচ্ছে। তারা রিটার্ন দিচ্ছে, তাদের জন্য তো কোন জরিমানা নেই।

এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান বলেন, মোট ভাড়া মূল্যের ভিত্তিতে বাড়িভাড়া আয় পরিগণনা ও সূত্র পরিহার করতে হবে। এ সংক্রান্ত ধারাটি পুনর্গঠিত করতে হবে।

সবার জন্য ট্যাক্স এডুকেশন জরুরি জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কর নিয়ে জানাশোনা না থাকলে, করদাতারা সচেতন হয় না। আমরা শিক্ষার বিভিন্ন স্তরে কর নিয়ে পড়াশুনা চালু করতে চাই। আমরা চাই এটা পাঠ্যপুস্তকে আসুক। কোমলমতি শিশুরা ছোটবেলা থেকেই জানুক কর কী? কর দেশের কী কাজে লাগে। আরেকটু অ্যাডভান্স লেভেলে ট্যাক্সের অঙ্ক থাকবে। এগুলো আমরা করতে চাই। আমরা জনসচেতনতা তৈরি করতে চাই।

এনবিআরের সাবেক সদস্য অপূর্ব কান্তি দাস বলেন, বর্তমানে এলাকাভিত্তিক একটি ন্যূনতম কর আছে। কোথাও দুই হাজার, কোথাও পাঁচ হাজার। এটার একটা সমস্যা আছে। কেউ ঢাকায় চাকরি করেন, কিন্তু থাকেন অন্য কোনো জেলায়। পুলিশের লোকদের অনেক সমস্যা হয়। এখানে স্ল্যাব না রেখে, একটা নির্দিষ্ট করা উচিত। করলে ৫ হাজার টাকা হবে সারা বাংলাদেশে।

এনবিআর চেয়ারম্যান বলেন, এটার সঙ্গে আমি একমত। ঢাকায় যার আয় বেশি তার খরচ বেশি। এই করহার উল্টো হওয়া উচিত। মফস্বলে যারা থাকেন তাদের খরচ কম। সিঙ্গেল রেট নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।

অপূর্ব কান্তি দাস বলেন, আমেরিকায় রিটার্ন দেওয়াটা একটা উৎসব। তারা রিফান্ড পায়, সেই টাকায় তারা ভ্রমণে যায়। বাংলাদেশেও এমন উদাহরণ সৃষ্টি করা প্রয়োজন। এছাড়া রিটার্ন ও ট্যাক্স নিয়ে জানতে একটি অ্যাপসও করা যেতে পারে।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু