ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

বিশ্ববাজারে তেলের মূল্য আবারও হ্রাস পেয়েছে

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১২:৩৮

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য আবারও হ্রাস পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তির আশাবাদ থেকেই বাজারে এমন পতন দেখা যাচ্ছে। একদিনেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমেছে ১ ডলারের বেশি।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থা ট্রেডিং ইকনোমিকস। তারা জানায়, দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে গিয়ে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৬৬ সেন্টে দাঁড়িয়েছে।

একইভাবে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ২ দশমিক ৩০ শতাংশ। বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের মূল্য ৬১ ডলার ৭০ সেন্ট।

শুধু অপরিশোধিত তেল নয়, চাহিদা হ্রাসের পূর্বাভাসে প্রাকৃতিক গ্যাসের দামেও ধস দেখা যাচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, সামনের দুই সপ্তাহে গ্যাসের চাহিদা আরও কমবে এমন সম্ভাবনায় এদিন প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) প্রাকৃতিক গ্যাসের দাম ০.৮০ শতাংশ কমে দাঁড়ায় ৩ ডলার ৪৬ সেন্টে। এক সপ্তাহের ব্যবধানে এই দামে কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ।

এছাড়া, নিম্নমুখী প্রবণতায় রয়েছে গ্যাসোলিনের দামও। প্রতি গ্যালন গ্যাসোলিনের মূল্য ০.৬৮ শতাংশ কমে নেমেছে ২ ডলার ১২ সেন্টে।

বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতার সংকট, ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি চুক্তিগুলো ঘিরে চলমান জল্পনা-কল্পনা—সবকিছু মিলিয়েই জ্বালানি পণ্যের বাজারে এমন দোদুল্যমানতা দেখা যাচ্ছে বলে মত বিশ্লেষকদের।

আমার বার্তা/এল/এমই

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য এবং বাজারে সরবরাহ করা ‘নমুনা নোট’ ব্যবহার করে

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ

১৭ বছরের দীর্ঘ স্বেচ্ছানির্বাসন। লন্ডনের কুয়াশা পেরিয়ে অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ

দুবাইভিত্তিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

বিএনপির মন্ত্রিপরিষদে স্থান পাননি যেসকল আলোচিত নেতারা