ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

কাঁচা পাট ও পাটপণ্য রপ্তানিতে বহাল থাকবে আগের মাশুলই

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৫, ১৩:২৪
আপডেট  : ০৬ জুলাই ২০২৫, ১৩:৩৩

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড পাটখাত এখনো বৈদেশিক মুদ্রা আয়, কৃষিজ পণ্যের বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার অন্যতম সম্ভাবনাময় খাত এটি। কিন্তু নানা নীতিগত সিদ্ধান্ত, বৈদেশিক বাজারে প্রতিযোগিতা ও প্রণোদনা হ্রাসের কারণে এ খাতটি চাপে পড়ছে। এর মধ্যেই কাঁচা পাট ও পাটজাত পণ্যে মাশুল বাড়ানোর সিদ্ধান্ত নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছিল। অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

সম্প্রতি কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এর ফলে পূর্বের হারেই এই খাতে মাশুল আদায় করা হবে। গত ২৬ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বঘোষিত প্রজ্ঞাপন বাতিল করা হয়। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে নির্দেশনা জারি করা হয়, যাতে বলা হয়েছে পূর্বের হার অনুযায়ীই ব্যাংকগুলোকে মাশুল আদায় করতে হবে।

চলতি বছরের এপ্রিল মাসে বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। তাতে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে প্রতি বেলের মাশুল ২ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা নির্ধারণ করা হয়েছিল যা প্রায় সাড়ে তিন গুণ বেশি। একইভাবে, পাটজাত পণ্যে প্রতি ১০০ টাকা রপ্তানির বিপরীতে মাশুল ১০ পয়সা থেকে বাড়িয়ে ৫০ পয়সা করা হয়েছিল, অর্থাৎ পাঁচ গুণ বৃদ্ধি। তবে ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই সরকার তা প্রত্যাহার করল। এর আগে ১৯৯৫ সালের জুলাই মাসে সর্বশেষ এ মাশুল হার নির্ধারণ করা হয়েছিল। প্রায় ৩০ বছর পর হঠাৎ মাশুল বাড়ানোর সিদ্ধান্তে খাতসংশ্লিষ্টরা উদ্বেগ জানালে সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।

বাতিল করা প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়, '৭ এপ্রিল ২০২৪ তারিখে জারি করা মাশুল নির্ধারণসংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। এতে আরও বলা হয়, 'পূর্বের ন্যায় প্রতি বেল কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে ২ টাকা এবং পাটজাত পণ্যে প্রতি ১০০ টাকার রপ্তানি মূল্যের বিপরীতে ১০ পয়সা হারে রাজস্ব আদায় করা হবে।'

শুধু মাশুল নয়, এই খাতে নগদ সহায়তাও কমিয়ে এনেছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকেই বৈচিত্র্যময় পাটপণ্যে নগদ সহায়তা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। সাধারণ পাটজাত পণ্যে ৭ শতাংশ থেকে কমে ৫ শতাংশ এবং পাট সুতায় ৫ থেকে ৩ শতাংশ করা হয়। ফলে একাধিক সিদ্ধান্তে পাটখাতের রপ্তানিকারকেরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

একসময় বাংলাদেশি পাটপণ্যের প্রধান গন্তব্য ছিল ভারত। কিন্তু ভারত সরকার অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করায় সেখানে পাট সুতা রপ্তানি প্রায় ৮০ শতাংশ কমেছে। এখন সে বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়েছে, যদিও ভারতের বাজার থেকে এখনো সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে পাটজাত পণ্যের রপ্তানি আয় ছিল ১১২ কোটি ৭৬ লাখ ডলার। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৯১ কোটি ১৫ লাখ ডলারে। ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে ৮৫ কোটি ৫২ লাখ ডলার হয় এবং সদ্য বিদায়ি ২০২৪-২৫ অর্থবছরে তা ৮২ কোটি ডলারে নেমে এসেছে।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ) সূত্র বলছে, দেশে বছরে প্রায় ৭৫ থেকে ৮০ লাখ বেল কাঁচা পাট উৎপাদন হয়। এর মধ্যে ৬০ লাখ বেল প্রয়োজন হয় অভ্যন্তরীণ উৎপাদনের জন্য। পাট অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ১৩টি দেশে ১৩ লাখ ৪৪ হাজার ৮৩৫ বেল কাঁচা পাট রপ্তানি হয়েছে। এতে আয় হয়েছে ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার, যার মধ্যে ৯ কোটি ডলারের বেশি এসেছে ভারত থেকে।

আমার বার্তা/এল/এমই

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। সরকারি কর্মকর্তা হিসেবে

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন