ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

রমজানের আগেই বাড়ছে ছোলা-খেজুরসহ ৬ ভোগ্যপণ্যের আমদানি

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৫:৪৭

রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বেড়েছে সয়াবিন তেল, চিনি, ছোলা ও খেজুরসহ ছয়টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি।

চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে এসব পণ্যের ঋণপত্র খোলার হার ১১ থেকে ২৯৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজারের চাহিদা অনুসারে জোগান নিশ্চিতে মার্জিন নির্ধারণে কোনো হস্তক্ষেপ করছে না বাংলাদেশ ব্যাংকও।

পবিত্র রমজান মাসে বাজারের অতিপ্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। আসন্ন রজমানের বাড়তি চাহিদা মেটাতে তাই বাড়ছে এই ছয় ভোগ্যপণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ ও খেজুরের আমদানি ২৩১ শতাংশ বেড়েছে।

এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো এক মাস আগেই ঋণপত্র (এলসি) খুলছে তাড়াহুড়ো করে। এর ফলে ফেব্রুয়ারির আগেই বাজারে নতুন আমদানি করা পণ্য আসবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমদানির চাপ থাকা সত্ত্বেও ব্যাংকগুলোর কাছে ডলারের কোনো সংকট নেই।

আমার বার্তা/এল/এমই

মৌসুমি সবজির দামে নেই শীতের ছোঁয়া

শীতের আগমনে সাধারণত সবজির দাম কমে আসে, কিন্তু রাজধানীর কাঁচাবাজারে এবার সেই চিরচেনা চিত্রটি উল্টো।

রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে

বাংলাদেশ–মঙ্গোলিয়া ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করেছে আরএফএল

যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের ব্যাগ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত