ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

বাজারে বেড়েছে পেঁয়াজের ‘ঝাঁজ’, কমেছে কাঁচা মরিচের দাম

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। তবে কমেছে কাঁচা মরিচের দাম। অন্যদিকে সরবরাহ বাড়ায় কিছুটা নিম্নমুখী ধারায় রয়েছে শীতকালীন সবজিসহ বেশকিছু সবজির বাজার।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গত মাসেরে মতোই ডিসেম্বরের শুরুতেও আবার রাজধানীতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ঠেকেছে ১৪০ থেকে ১৬০ টাকায়।

ফের পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। তারা বলছেন, দাম কিছুটা কমে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরছিল। কিন্তু ব্যবসায়ীরা ফের বাজার অস্থির করার পাঁয়তারা করছেন।

তবে বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটে পড়েছে পেঁয়াজের বাজার। পেঁয়াজ বিক্রেতা হাসিবুল বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ একদমই কমে গেছে। এতে পাইকারিতে দাম বাড়ায় খুচরায়ও প্রভাব পড়েছে।

এদিকে বাজারে কাঁচা মরিচের দাম কমেছে। মানভেদে খুচরা পর্যায়ে কাঁচা মরিচ প্রতি কেজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে; এখন তা ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে শিমসহ বিভিন্ন ধরনের সবজি। বাজারে প্রতি কেজি বেগুন ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি শালগম ৬০ টাকা, পটোল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, শিম ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, নতুন আলু ১২০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, পেঁয়াজের ফুল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতিপিস মাঝারি ফুলকপি ও বাঁধা কপি ৩৫-৪০ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাজারে আমদানি করা ভোজ্যতেলের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা। তবে বাজারে বাড়তি দামেই তেল বিক্রি হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ক্রেতারা। বাজারে লিটারে ৬-৭ টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়।

তবে কিছুটা কমেছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

আমার বার্তা/এল/এমই

অথনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের অথনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ

লিয়েনভিত্তিক ঋণে আইনি জটিলতার আশঙ্কা

ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) একীভূতকরণ ও অবসান প্রক্রিয়ার পর শেয়ার বন্ধক (লিয়েন) রেখে

বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি ওয়ান স্টপ সার্ভিস: বিডা চেয়ারম্যান

বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না

আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ছাড়ালো ২৯ হাজার কোটি টাকা

দেশের আর্থিক খাতের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ কোটি টাকায়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক