ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

শেয়ার বাজারে মূলধন হারালো সাড়ে ৭ হাজার কোটি টাকা

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা কমে গেছে। সেই সঙ্গে কমেছে মূল্যসূচক। পাশাপাশি দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমেছে।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৪৫টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩২৫টির। আর ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৮৪ দশমিক ৮৬ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে।

দরপতনের তালিকা বড় হওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ৭ শতাংশ।

বাজার মূলধন কমার পাশাপাশি ডিএসইতে প্রধান মূল্যসূচকও কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ৮২ শতাংশ। অন্য দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ৩২ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ৪২ দশমিক ৪৮ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫২৫ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২১ দশমিক ৬৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ৫৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৪ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৯ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং।

এছাড়া লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, শাহজিবাজার পাওয়ার, সামিট এলায়েন্স পোর্ট, ফাইন ফুডস, মুন্নু ফেব্রিক্স এবং প্রগতি ইন্স্যুরেন্স।

আমার বার্তা/এল/এমই

অথনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের অথনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ

লিয়েনভিত্তিক ঋণে আইনি জটিলতার আশঙ্কা

ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) একীভূতকরণ ও অবসান প্রক্রিয়ার পর শেয়ার বন্ধক (লিয়েন) রেখে

বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি ওয়ান স্টপ সার্ভিস: বিডা চেয়ারম্যান

বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না

আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ছাড়ালো ২৯ হাজার কোটি টাকা

দেশের আর্থিক খাতের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ কোটি টাকায়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক