ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৫:৫৭

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলেন, বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার জন্য ব্যাংক ব্যবস্থা থেকে যত পারা যায় কম ঋণ নিতে হবে। যাতে ব্যবসায়ীরা ঋণ পায়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন বাজেট প্রণয়ন করা ঠিক হবে না, যাতে মূল্যস্ফীতি বেড়ে যায়।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সমকাল আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় আর্থিক খাতবিষয়ক সেশনে বক্তারা এসব কথা বলেন।

প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আক্তার হোসেন বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণ যত কম হবে, ততই ভালো।

বর্তমান বাস্তবতায় সরকারকে জনতুষ্টিমূলক বাজেট না দিয়ে সংকোচনমূলক বাজেট করতে হবে। পাশাপাশি সতর্কতার সঙ্গে বাজেট দিতে হবে। এমন বাজেট প্রণয়ন করা ঠিক হবে না, যাতে মূল্যস্ফীতি বেড়ে যায়, সাধারণ মানুষ কষ্টে পড়ে।

তিনি আরও বলেন, আমরা স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন করি। সরকারকে ব্যাংক থেকে ঋণ কম নিতে হবে। কর আদায় ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। স্বচ্ছতা বাড়াতে পুরো লেনদেন ব্যবস্থাপনাকে ক্যাশলেস করতে হবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ব্যাংক খাতের উচ্চ খেলাপি ঋণ একটা বড় সমস্যা। পাশের দেশ ভারতে আড়াই শতাংশ, পাকিস্তানে খেলাপির হার ৬ দশমিক ৯০ শতাংশ। অথচ বাংলাদেশে ব্যাংক খাতের খেলাপি ৩০ শতাংশের ওপরে। সামগ্রিক ব্যাংক খাতে এখন ৩ শতাংশের মতো মূলধন ঘাটতি রয়েছে। মন্দ ঋণ কমানোর একটা ফ্রেমওয়ার্ক করতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে হবে। সরকারের স্বচ্ছতার জন্য সব মন্ত্রণালয়, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

অপ্রদর্শিত আয় বিনিয়োগে আনতে উদ্যোগ নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও ডিসিসিআইর সাবেক সভাপতি হোসেন খালেদ। তিনি বলেন, বিপুল এ অর্থ মেইনস্টিমে আনতে না পারলে বিদেশে পাচার হয়ে যাবে।

হোসেন খালেদ বলেন, শতভাগ অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ী ও কর আদায় কর্মকর্তার মধ্যে যোগাযোগ যত কম হবে, তত ভালো।

তিনি আরও বলেন, ব্যাংকের ওপর সব দিক থেকে নজরদারি বেশি। ব্যাংক শুধু তার লভ্যাংশের ওপর কর দেয় তেমন না, তার মানবসম্পদ, বিভিন্ন ধরনের লেনদেনসহ বিভিন্নভাবে কর দেয়। বর্তমান কর হার ২৫ থেকে ৩০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে। এর মাধ্যমে ব্যাংক খাতের মূলধন বাড়ানোর সুযোগ দিতে হবে।

হোসেন খালেদ বলেন, ব্যবসা শুরু করা যেমন সহজ করা উচিত, একইসঙ্গে ব্যবসা পরিচালনা, কোনো কারণে বন্ধ হলে পুনরায় চালু করাও সহজ করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে মোট লেনদেনের মাত্র ৩০ শতাংশ হচ্ছে আনুষ্ঠানিক চ্যানেলে। বাকি ৭০ শতাংশ নগদ বা ম্যাট্রেস মানি। এটা কমাতে হবে। স্বচ্ছতার জন্য আমাদের লেনদেন ডিজিটাইজ করতে হবে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রাক-বাজেট আলোচনার চারটি সেশনে সভাপতিত্ব করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

আমার বার্তা/এমই

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

আসছে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মূল বাজেট প্রস্তাবনা পেশ করল জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কার্ডধারী পরিবারগুলোর পাশাপাশি সরাদেশে আরো ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমেছে। দেশটিতে বাংলাদেশের রপ্তানিও উল্লেখযোগ্য

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে, তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই