ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়লো: লাইন কমবে নাকি ভোগান্তি বাড়বে?

আমার বার্তা অনলাইন
১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা করা হয়। মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর শুরু হয়। এ মূল্যবৃদ্ধির ঘোষণার পর আবারও সামনে এসেছে পুরোনো প্রশ্ন- দাম বাড়লে কি সংকট কমবে, নাকি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের ভোগান্তি থেকেই যাবে?

মূল্যবৃদ্ধির ঘোষণার আগের রাতেও গত কয়েক দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় দেখা গেছে। গুলশান, মধ্যবাড্ডা, তেজগাঁও, রমনা, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

অনেকেই রাতেই সিরিয়াল দিয়ে পরদিন তেল নেওয়ার অপেক্ষায় ছিলেন, যা নগর জীবনের এক নতুন বাস্তবতায় পরিণত হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবরে প্রতিক্রিয়া জানতে চাইলে মোটরসাইকেল চালক সোহেল বলেন, লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ায় তিনি খুব একটা উদ্বিগ্ন নন। তবে দাম বাড়ার পরও যদি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেটিই হবে সবচেয়ে বড় ভোগান্তি।

এই বক্তব্যেই যেন ধরা পড়ে সাধারণ ভোক্তাদের মূল উদ্বেগ দাম নয়, বরং প্রাপ্যতা ও সময়ের অপচয়।

গত কয়েক দিন ধরে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যবৃদ্ধি হলে কিছুটা চাহিদা কমতে পারে। অপ্রয়োজনীয় ব্যবহার কমে গিয়ে সাময়িকভাবে চাপ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা সতর্ক করে বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে শুধু দাম বাড়িয়ে সংকটের সমাধান সম্ভব নয়।

একই সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে পরিবহন খাতে, যা শেষ পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ভোগান্তির মূল কারণগুলো হলো সরবরাহ ঘাটতি, দুর্বল বিতরণ ব্যবস্থা এবং আতঙ্কজনিত অতিরিক্ত চাহিদা। তাদের ভাষায়, লাইন শুধু দামের কারণে নয়, বরং ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা যে তিনটি সম্ভাবনার কথা বলছেন তা হলো:

১. সরবরাহ বাড়লে: সরকার দ্রুত সরবরাহ বাড়াতে পারলে লাইনের চাপ কমে আসবে।

২. সরবরাহ অপরিবর্তিত থাকলে: দাম বাড়লেও লাইনের চিত্র তেমন বদলাবে না; বরং সীমিত জ্বালানির জন্য প্রতিযোগিতা বাড়তে পারে

৩. আতঙ্ক বাড়লে: গুজব বা অনিশ্চয়তা বাড়লে মানুষ বেশি তেল মজুত করার চেষ্টা করবে, ফলে লাইনের দৈর্ঘ্য আরও বাড়তে পারে।

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ, কমবে সংকট

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে

তেলের দাম বাড়লো, কমলো না ভিড়: পাম্পে দীর্ঘ অপেক্ষা

সবেমাত্র ভোর গড়িয়ে সকাল হয়েছে, ৮টা বাজে। এরই মধ্যে রাজধানীর সড়কে নেমে পড়েছেন কর্মীজীবী মানুষেরা।

আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি: মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত

  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচি নিয়ে সৃষ্ট মতপার্থক্যগুলো দ্রুতই সমাধানের আশা

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ, কমবে সংকট

রায়ের পর পুনর্বহালের দাবি: চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: বললেন কমালা হ্যারিস

তেলের দাম বাড়লো, কমলো না ভিড়: পাম্পে দীর্ঘ অপেক্ষা

যে রেখায় ভাগ হচ্ছে লেবানন: গাজার ছকেই ভূমি দখলে ইসরায়েলি কূটচাল

আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি: মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত

জ্বালানি তেলের দাম বাড়লো: লাইন কমবে নাকি ভোগান্তি বাড়বে?

গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ: ক্যারিয়ার, উপার্জন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

শুধু অর্থ নয়- শারীরিক, মানসিক ও পারিবারিক সক্ষমতার সমন্বয় কেন অপরিহার্য

রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরম মিত্র, তারা জিততে জানে: ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে

১৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর