ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

গবেষণা পরিচালনায় শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির আহ্বান ইউজিসির

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:০৬

মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতে আগামী অর্থবছরে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

সোমবার (১৩ জানুয়ারি) ইউজিসির অডিটোরিয়ামে রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ কমিশনের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। আমাদের দেশে মাত্র একজন নোবেল জয়ী আছেন। এ খাতে বাজেট বাড়ালে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকগণ আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে বলে আমি মনে করি।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্কভাবে গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালুর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। এসব সম্মেলনে যোগদানের মাধ্যমে শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সঙ্গে যুক্ত থাকা, দক্ষতা বৃদ্ধি এবং নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন বলেও জানান তিনি।

প্রফেসর মাছুমা হাবিব দেশ ও জাতির জন্য কল্যাণকর হয় এমন গবেষণা প্রকল্প নির্বাচন করার জন্য প্রকল্প মূল্যায়নকারীদের আহ্বান জানান। এছাড়া গবেষকদের সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। ইউজিসি মানসম্মত গবেষণার জন্য সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

ইউজিসির রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান বক্তব্য প্রদান করেন। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন।

কর্মশালায় প্রকল্প প্রস্তাব মূল্যায়নকারী গবেষকরা ইউজিসিকে দেশে গবেষণার মানোন্নয়ন, গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি, গবেষকদের জন্য কমন ল্যাব সুবিধা চালু, প্রকাশনার জন্য অর্থ সহায়তা, আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টসসহ পুরো অর্থ প্রদান, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের অর্থ সময়মতো ছাড় করার দাবি জানান।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু