ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, আশ্বাসে ইউজিসি ছাড়লেন শিক্ষার্থীরা

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮
ইউজিসি ফটকের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ফিরে গেছেন

দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগির গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ এমন তথ্য জানিয়েছেন। তার আশ্বাসের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফটকের সামনে অবরোধ করা শিক্ষার্থীরা ফিরে গেছেন।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ইউজিসি অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভায় বসেন। এর পরপরই ইউজিসির ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় রেখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চালু রাখার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন।

এদিকে, বৈঠক শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরাও একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আজকের সভায় এটি সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার দিন-তারিখ ঠিক করা হয়েছে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞাপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারবো।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়কের ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, শিক্ষকরা আমাদের আশ্বস্ত করেছেন। তারা যেকোনো মূল্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন। তাদের আশ্বাসে আজকের মতো অবরোধ তুলে নিয়েছি।

>> পরীক্ষা শুরু ২৫ এপ্রিল

এদিকে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২৫ এপ্রিল ‌‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমে শিগগির প্রকাশ করা হবে।

আমার বার্তা/এমই

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে শিক্ষাকে জাতির প্রকৃত মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যা সমাধানে

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রের

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা