ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৪ মার্চ ২০২৬, ১৮:৫৫

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা চলছে মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করা হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন

মন্ত্রী বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ে ব্যক্তিগত স্বার্থে নয়, দায়িত্বকে ‘ইবাদত’ হিসেবে নিয়ে কাজ করতে এসেছি। আমি এখানে কোটিপতি হতে, চুরি করতে বা ক্ষমতার অপব্যবহার করতে আসিনি। বরং দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার লক্ষ্য নিয়েই কাজ করছি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে।

তিনি বলেন, আমি মনে করি অতিরিক্ত প্রচারের প্রয়োজন নেই। এখন আমার লক্ষ্য হলো স্থিরভাবে কাজ করা এবং কোনো ভুলের কারণে যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকা। অনেক সময় কিছু বিষয়ে আলোচনা হলেও তা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। যেমন—ম্যানেজিং কমিটি গঠন বা বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘ সময় অনেককে সুযোগ দেওয়া হয়নি। তাই নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় কাউকে বাদ দিয়ে নয়, বরং সবার জন্য ন্যায়সংগত সুযোগ তৈরি করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয়। আমি চাই নিরপেক্ষভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে কোনো গোষ্ঠী বঞ্চিত না হয়। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কাজ করছি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেই সেগুলো বাস্তবায়ন শুরু করা হবে।

পাশাপাশি পাঠ্যবই ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়েও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আমার বার্তা/এমই

প্রাথমিক বৃত্তি পরীক্ষার এক জেলার খাতা মূল্যায়ন করা হবে অন্য জেলায়

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করার সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯টি খাতে ব্যয় কমাল সরকার

তরুণদের জীবনের বড় একটা সময় খেয়ে ফেলছে বিসিএস: ডা. জাহেদ

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত