ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার এক জেলার খাতা মূল্যায়ন করা হবে অন্য জেলায়

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬, ১০:২২

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, পরীক্ষা শেষে প্রতিদিনের উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল।

পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য তিন জেলায় ২১ এপ্রিলের মধ্যে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বিভাগীয় উপপরিচালকদের ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। পরবর্তী সময়ে ৬১ জেলার উত্তরপত্র ২০ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলার উত্তরপত্র ২২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট জেলায় পাঠাতে হবে। এ দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরীক্ষা-সংক্রান্ত নীতিমালা ও কর্মপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

সারাদেশে নবম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা

প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক প্রার্থীর ভাগ্য খুলছে। তাদের কার্যক্রম পুলিশী

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

শিক্ষা ও যৌথ গবেষণাসহ বিভিন্ন অ্যাকাডেমিক বিষয়ে একসাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই