ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আশিকি থ্রি থেকে বাদ পড়ছেন তৃপ্তি দিমরি

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৫, ১২:১২

বক্স অফিসে ২০১৩ সালে মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ছবি ‘আশিকি টু’। তারপরে কেটে গিয়েছে এক দশক। এদিকে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি প্রধান নায়িকার মুখে এক অদ্ভুত সারল্য দেখা গেছে। ছবির গল্প, সুরের পাশাপাশি সেটাও ছবির অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে।

এদিকে ‘আশিকি থ্রি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা কার্তিক আরিয়ানকে। আরিয়ানের বিপরীতে থাকার কথা ছিল তৃপ্তি দিমরি। অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি থ্রি’ থেকে তৃপ্তির বাদ পড়ার গুঞ্জন উঠেছে।

তৃপ্তির চোখে-মুখেও সেই সারল্য রয়েছে। তবে গত দু’বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। বিশেষ করে 'অ্যানিম্যাল' ছবিতে তৃপ্তির অনাবৃত শরীরী সাহসী দৃশ্য নেটিজেনদের চর্চায় বিষয় ছিল।

তাই তৃপ্তিকে সহজসরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। তাই এইমুহূর্তে এই ছবির নায়িকার জন্য অন্য মুখ খোঁজা শুরু হয়েছে। তৃপ্তির বাদ পড়ার কথায় অনুরাগ বসু বলেন, ‘মোটেই না। এই খবরের মধ্যে কোনও সত্যতা নেই। আর সেটা জানে তৃপ্তি নিজেও।’

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির শেষে শুরু হতে পারে ‘আশিকি থ্রি’র শুটিংয়ের কাজ। তবে ‘আশিকি থ্রি’র নির্মাতাদের পক্ষ থেকে এখনও এই ছবি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আমার বার্তা/জেএইচ

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের