ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

আমার বার্তা বিনোদন:
১৭ মার্চ ২০২৬, ১৯:২০

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই সময় নতুন আশার আলো নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক সিনেপ্লেক্স ‘কে-স্ক্রিন’। কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারের সপ্তম তলায় নির্মিত এই নতুন সিনেপ্লেক্সটি উদ্বোধন হতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে।

উদ্বোধনী আয়োজনে থাকছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। পাশাপাশি মুক্তি পেতে পারে আফরান নিশো অভিনীত ‘দম’, সিয়াম আহমেদ-এর ‘রাক্ষস’, নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘প্রেসার কুকার’ এবং তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। এসব চলচ্চিত্র দিয়েই কে-স্ক্রিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা এই সিনেপ্লেক্সে দর্শকদের জন্য থাকছে আরামদায়ক পরিবেশ, সঙ্গে স্ন্যাকসের জন্য আলাদা কফিশপ, পপকর্ন ও আইসক্রিমের ব্যবস্থা। দর্শকদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এখানে সংযোজন করা হয়েছে ৫.১ ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং থ্রি-ডি সিনেমা প্রদর্শনের সুবিধা।

জানা গেছে, কে-স্ক্রিনে থাকছে দুটি আলাদা হল—একটিতে ২২৫টি এবং অন্যটিতে ১৯৫টি আসন। ফলে একসঙ্গে বড় সংখ্যক দর্শক আধুনিক পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।

সিনেপ্লেক্সটির সিইও ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু জানান, বর্তমান সময়ে অনেক দর্শক নিরাপত্তা ও পরিবেশগত কারণে প্রচলিত সিনেমা হলে যেতে আগ্রহ হারাচ্ছেন। সেই বিষয়টি মাথায় রেখেই উন্নত মানের পরিবেশ ও প্রযুক্তি নিয়ে কে-স্ক্রিন নির্মাণ করা হয়েছে, যাতে পরিবার নিয়ে নিশ্চিন্তে সিনেমা উপভোগ করা যায়।

অন্যদিকে কে-স্ক্রিনের পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, কুমিল্লার সিনেমাপ্রেমীদের জন্য এটি ঈদের বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে আধুনিক সিনেপ্লেক্সের অভাব অনুভব করছিলেন এখানকার দর্শকরা। এই উদ্যোগ সেই চাহিদা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, কুমিল্লা শাখা দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আরও ২৫টি শাখা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়াও এই সিনেপ্লেক্সে নিয়মিতভাবে দেশি-বিদেশি নির্বাচিত সিনেমা প্রদর্শনের পাশাপাশি গুণী চলচ্চিত্রকারদের স্মরণে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। সবমিলিয়ে, বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের ভিড়ে ‘কে-স্ক্রিন’ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আমার বার্তা/এমই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

জমকালো আয়োজন, তারকার মেলা আর রেড কার্পেটের চাকচিক্য—সবই ছিল চিরাচরিত অস্কারের মতো। কিন্তু ৯৮ তম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি