ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে জাস্টিন বিবার

আমার বার্তা অনলাইন:
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯

হলিউডের জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার এবং তার স্ত্রী হেইলি বিবারের ঘরে কয়েকমাস আগেই নতুন অতিথি এসেছে। ছোট্ট জ্যাক ব্লুক বিবারকে নিয়ে বেশ দারুণ সময় কাটছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আদরের সন্তানকে নিয়ে তাদের শেয়ার করা ছবি দেখে সেটাই মনে হয়।

তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের সুখের সংসার নাকি ভাঙতে চলেছে!এ নিয়ে খবরও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। প্রকাশিত খবর আনুযায়ী, বিচ্ছেদের পথে হাঁটছেন জাস্টিন এবং হেইলি!

সেই গুঞ্জনের বিরুদ্ধে সরাসরি মুখ না খুললেও, স্ত্রী হেইলিকে নিয়ে একসঙ্গে বাইরে খেতে বেরিয়ে তার জবাব দিলেন জাস্টিন। নিন্দুকের মুখ বন্ধ করে একসঙ্গে নিউ ইয়র্কের বিখ্যাত রেস্তোরাঁ ‘দ্য কর্নার স্টোর’-এ ভালোবাসার মাস ফেব্রুয়ারির শুরুতেই সময় কাটাতে যান এ দম্পতি। এ সময় তাদের দেখে সম্পর্ক খারাপ হওয়ার কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি।

বিবার দম্পতির বিচ্ছেদের গুঞ্জন এবারই নতুন নয়। তাদের সম্পর্ক শুরু থেকেই নানা বিতর্কের মুখে পড়েছে। বিশেষ করে জাস্টিনের সাবেক প্রেমিকা সেলেনা গোমেজের কারণে অনেক নেটিজেন হেইলিকে সেভাবে গ্রহণ করতে পারেননি। তাই প্রায়ই তাদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন উঠে থাকে।

সম্প্রতি বিবারের সাবেক সহকর্মী এবং মেন্টর সিয়ান ডিডি কম্বোসের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে। হলিউডের গোপন সূত্রে জানা যায়, ডিডির অপকর্মের শিকার ছিলেন বিবারও। তার অল্প বয়সে মাদক সেবন এবং অন্যান্য পথভ্রষ্টতার জন্য অনেকেই ডিডিকে দায়ী করেন। ডিডির বিরুদ্ধে হওয়া ওই মামলায় বিবারকে সাক্ষী হিসেবে ডাকা হতে পারে—এমনটাও শোনা যাচ্ছিল।

এই পরিস্থিতি নিয়ে নাকি চিন্তিত ছিলেন বিবারও। আর এজন্যই নাকি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা। তার কঙ্কালসার চেহারা, ভাঙা গাল এবং চোখের কোটরে বিধ্বস্ত ভাব ছিল। আতঙ্কে মাদক সেবন বাড়িয়ে দিয়েছেন বলেও শোনা যায়। এসব নিয়েই নাকি হেইলি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং সন্তান ও নিজের ভরণপোষণের জন্য ৩০০ মিলিয়ন ডলার খোরপোশ দাবি করতে পারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।

তবে এসব জল্পনা ও গুঞ্জনকে একপাশে রেখে একসঙ্গে দারুণ সময় কাটাতেই দেখা গেল এই দম্পতিকে।

আমার বার্তা/এমই

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বৃষ্টি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছে সরকার

তৃণমূল নেতাদের সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক, থাকবে কঠোর বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও