ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সাইফের মতোই ঋত্বিকের বাড়িতে আততায়ী, জানা গেল রহস্য!

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪

অনেকটা সাইফ আলি খানের বাড়িতে হামলার মতোই ঘটনা ঘটল টালিউডে। দিন-দুপুরেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে আততায়ীর আগমন! সামাজিক মাধ্যমে সেই খবর নিজেই এসে জানালেন ঋত্বিক। তবে এ ঘটনায় সুস্থ রয়েছেন অভিনেতা!

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন ঋত্বিক। সেখানে তিনি বলছেন, তিনি বেলকনিতে বসে একটি বই পড়ছিলেন। এরপরে ঋত্বিক সেখান পানি আনতে উঠে পড়েন। ঋত্বিকের সন্দেহ হয়, তখন বেলকনি দিয়ে কেউ একজন প্রবেশ করেছে। একপর্যায়ে ঋত্বিকের পাশাপাশি চলে আসেন তিনি। হঠাৎ মুখোমুখি হয়ে যাওয়ায় চমকে ওঠেন ঋত্বিক। তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে স্বাভাবিকভাবেই।

ঋত্বিক জানান, তার সঙ্গে হাতাহাতিও হয়ে যায় ওই আততায়ীর। এরপরে ওই আততায়ী সেখান থেকে পালিয়ে যায়। জানা যাচ্ছে, হাতাহাতি হলেও ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না। সে কারণেই আহত হননি ঋত্বিক। তবে ঋত্বিক এরপরে সিসিটিভি ফুটেজে দেখতে পান ওই লোকটিকে।

সেই ভিডিওটিও প্রকাশ্যে এনেছেন ঋত্বিক। সেখানে দেখা যাচ্ছে, একজন সিঁড়ি দিয়ে দ্রুত নেমে যাচ্ছে। যেমনটা ঘটেছিল সাইফ আলি খানের বাসায়। এরপরে সেই ব্যক্তি আবার ফিরে আসেন, আর তারপরেই উদঘাটন হয় আসল রহস্য।

ওই ব্যক্তি ফিরে এসে ক্যামেরার সামনে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা দেখা যায়, সেটি আসলে নতুন ছবি 'পরিচয় গুপ্ত'-র প্রকাশ মাত্র। হামলার ঘটনা একেবারেই সাজানো। অভিনব এই উপায়ে ছবির প্রচার করতে চেয়েছেন ঋত্বিক।

সামনেই মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি 'পরিচয় গুপ্ত'। এই ছবিতে ঋত্বিক ছাড়াও রয়েছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক। এছাড়াও, এই ছবিতে রয়েছেন, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য সহ আরও অন্যান্য অভিনেতারা।

আমার বার্তা/জেএইচ

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা