ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কিছু দৃশ্যে আপত্তিতে কাটছাঁট করে মুক্তির অনুমতি পেল বরবাদ

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৫, ১৭:৪৭

ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘বরবাদ’ সিনেমায় গতকাল মঙ্গলবার আপত্তি জানায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ছাড়পত্র পেতে ছবির ১০ মিনিটের ওপর কাঁচি চালানোর শর্ত দেওয়া হয়। এতে ফুঁসে ওঠেন শাকিবিয়ানরা। আনকাট ছাড়পত্রের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে আজ মঙ্গলবার মানববন্ধন করন তারা।

কিন্তু কোনো লাভ হলো না। আনকাট ছাড়পত্র জুটল না ‘বরবাদ’-এর। আপত্তিকর দৃশ্যগুলো কাটছাঁট করতে হলো। তবেই মিলল মুক্তির অনুমতি। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা।

তিনি বলেন, ‘দুপুরে আমরা পুনরায় সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি মুক্তির অনুমতি পেয়েছে।’

সিনেমায় আপত্তি থাকা দৃশ্যের বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে। এটার ক্ষেত্রেও সেটা ছিল। তবে আমার এমন কিছু দৃশ্য বাদ দেইনি যা সিনেমাটির জন্য ক্ষতি হয়। আমার সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়ে কিছু দৃশ্য সংশোধনী দিয়েছি। তারা সেটা করেছেন।’

গতকাল সোমবার ‘বরবাদ’ -এর ছাড়পত্রের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেছিলেন, ‘প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি।’

বিষয়টি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াৎ বলেছিলেন, ‘আজ ছবিটি দেখা হলো। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। আজকের মধ্যে সংশোধন করে জমা দিলে আগামীকাল (মঙ্গলবার) সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে।’

কোথায় সংশোধনী দেওয়া হয়েছে জানতে চাইলে এ নির্মাতা বলেছিলেন, ‘ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সেসব সংশোধন করতে বলা হয়েছে।’

‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এরইমধ্যে টিজার দিয়ে ছবিটি মন জয় করেছে নেটিজেনদের। গানও পেয়েছে সমাদর।

আমার বার্তা/এমই

মাতৃত্ব কোনো লুকোচুরির বিষয় নয়— বললেন অপু বিশ্বাস

আজ বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর। প্রতিবছর মে মাসের দ্বিতীয়

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

আজ বিশ্ব মা দিবস। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে