ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

লেডি গাগার কনসার্টে বোমা হামলার ষড়যন্ত্রে গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৫, ১২:১৮

ব্রাজিলে মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা বানচাল করেছে পুলিশ। এই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ মে) কনসার্ট শেষ হওয়ার পরদিন দেশটির পুলিশ বিষয়টি প্রকাশ্যে আনে। জানা গেছে, লেডি গাগা ও তার দল গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এই হুমকির কথা জানতে পারেন।

লেডি গাগার একজন মুখপাত্র দ্য হলিউড রিপোর্টার-কে বলেন, 'আমরা আজ সকালে গণমাধ্যমের মাধ্যমে সম্ভাব্য হুমকির খবর জানতে পেরেছি। কনসার্টের আগে বা চলাকালে নিরাপত্তা সংক্রান্ত কোনো সতর্কতা বা উদ্বেগ আমাদের জানানো হয়নি।'

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ব্রাজিলের পুলিশ ও বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার পরিকল্পনাকারীরা হাতে তৈরি বিস্ফোরক ব্যবহার করতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল—বিশ্ববাসীর নজরে আসা এবং নিজেদের পরিচিতি বাড়ানো।

প্রধান অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার অপর কিশোরটির বিরুদ্ধে শুধু হামলার ষড়যন্ত্র নয়, শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগও আনা হয়েছে। এদের গঠিত গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই শিশু-কিশোরদের উগ্রবাদে প্ররোচিত করছিল, এমনকি আত্ম-হত্যামূলক ভাবনাও ছড়াচ্ছিল।

ব্রাজিলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের ‘লিটল মনস্টার’—অর্থাৎ লেডি গাগার ভক্ত হিসেবে পরিচয় দিত। তবে তাদের কার্যকলাপ ছিল বিপজ্জনক ও সহিংসতাপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংকেতিক ভাষায় তারা চরমপন্থার বার্তা ছড়াচ্ছিল।

গোয়েন্দা নজরদারিতে এই চক্রের বিরুদ্ধে শুরু হয় ‘অপারেশন ফেক মনস্টার’ নামের অভিযান। এর অংশ হিসেবে রিও ডি জেনিরো, মাতো গ্রোসো, রিও গ্র্যান্ডে ডো সুল এবং সাও পাওলো রাজ্যে একযোগে অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গত শনিবার কোপাকাবানা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত কনসার্টটি ছিল লেডি গাগার নতুন অ্যালবাম 'ম্যাহেম'-এর প্রচারণার অংশ। কনসার্টে অংশ নিতে জড়ো হয়েছিল ২১ লাখেরও বেশি দর্শক। এর আগে ২০১২ সালে ব্রাজিলে পারফর্ম করেছিলেন গাগা। ভাগ্যক্রমে, এবারের হামলার পরিকল্পনা সফল হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু