ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯

২০২২ সালের শুরুতেই ফুটবলবিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের প্রো লিগে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পথ ধরে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের ক্লাব ছেড়ে দেশটিতে ভিড়তে থাকেন আরও বড় কিছু নাম। কিন্তু পথপ্রদর্শক সিআরসেভেনের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে সৌদি আরবের দীর্ঘমেয়াদী প্রকল্প পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কিছু বিষয়ে। যে কারণে তিনি আল নাসরের পরপর দুটি ম্যাচ বয়কট করেছেন।

সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, রোনালদো চেয়েছিলেন আল ইত্তিহাদ থেকে আল হিলালে যেন করিম বেনজেমার দলবদল না হয়। কারণ পর্তুগিজ তারকার মতে– এটি অন্যায্য এবং পিআইএফ প্রকল্প আল হিলালের শিরোপা জয়ের পথ সুগম করবে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে ক্লাবের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে দুই ম্যাচ বয়কট করেছেন রোনালদো। এমনকি নিজেদের নীতি পরিবর্তন না করলে তিনি আগামী জুনে ক্লাব ছাড়তে পারেন।

আল হিলাল সৌদি প্রো লিগের সবচেয়ে সফল ক্লাব। তাদের শক্তিমত্তা বাড়লেও চলতি মৌসুমে আল নাসর কেবল একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। বাকিদের সঙ্গে শিরোপা প্রতিযোগিতায় আল নাসর পিছিয়ে পড়ছে এমন আশঙ্কা থেকেই রোনালদো প্রতিবাদস্বরূপ মাঠে নামা থকে বিরত থেকেছেন। যদিও তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন, কিন্তু তার পুনরায় মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে আল নাসর ম্যানেজমেন্ট পুরো বিষয় নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখায় তার ওপর।

সাম্প্রতিক সময়ে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কোতিনিয়ো এবং ক্লাবের প্রধান নির্বাহী হোসেন সেমেদো পিআইএফ ফান্ডের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন। যা ক্ষেপিয়ে তোলে রোনালদোকে এবং জর্জ জেসুসকেও দলের শক্তি বাড়ানোর পথে বাধা সৃষ্টি করেছে। সবমিলিয়ে আল নাসরের খরচের সুযোগও কমিয়ে দিয়েছে এমন পদক্ষেপ। বিপরীতে আল হিলাল সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালাল আলসাউদের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছে, যা কাজে লাগছে স্কোয়াডের শক্তি বাড়াতে।

সূত্র জানিয়েছে, এবারের ট্রান্সফার ‍উইন্ডোতে বেনজেমাসহ পুরো দলবদলের খরচ বহন করেছেন যুবরাজ আলওয়ালিদ। এই বিলিনিয়ার ব্যবসায়ী আল হিলালের ২৫ শতাংশ মালিকানার ভাগিদার, বাকি ৭৫ শতাংশ মালিকানা পিআইএফ প্রজেক্টের। ২০২২ সালে আল নাসরে যুক্ত হওয়া রোনালদো এখনও বড় কোনো ট্রফি জিততে পারেননি। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব পেলেও বিশ্বকাপের প্রস্তুতির মাঝে তিনি অন্যদিকে যেতে চান না। আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে সিআরসেভেনের। আবার সৌদি প্রো লিগও তাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডরকে হারাতে চায় না।

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও

সব ঠিক থাকলে কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথারীতি একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচটি বয়কটের ঘোষণা

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল অনেকটা নিশ্চিতই ছিল। আজ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের

জেন্টলম্যানস গেম থেকে মাফিয়াতন্ত্র: ক্রিকেটে ভারতের অঘোষিত স্বৈরতন্ত্র

ক্রিকেট কি এখনো খেলা, নাকি এটি ভারতের একচেটিয়া বাণিজ্যের একটি ‘পণ্য’ মাত্র? যে খেলাটির মূল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও

ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হলেন ৩৮৭ জুলাই যোদ্ধা, ‘খ’ ৪৭৪ জন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত ধাপ সম্পন্ন

হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ বিমানবাহিনী

জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: শফিকুর রহমান

জেন জির হাতে স্বৈরাচার পতন: নির্বাচনের দৌড়ে এগিয়ে পুরোনো শক্তিরাই

গুম বন্ধ হলেও চলছে গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

ঢাকা মহানগরীতে ৫৭৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ০৪ সদস্য গ্রেফতার

আজ রাতে নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ

তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে: মির্জা ফখরুল

পাচার করা সম্পদ উদ্ধারে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের