ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

আমার বার্তা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। এবার নতুন অবতারে ধরা দিলেন এই গুণী অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্ন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স। ঐতিহ্য আর আধুনিকতার এই ফিউশন লুকে জয়া যেন নজর কেড়েছেন সবার।

শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে পরেছিলেন পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো লুকের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।

নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আপেল হাতে ধরে, আবার কখনও মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন, ‘আপেল হয়ো না।’

জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে মজা করে আবার লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’

আমার বার্তা/জেএইচ

খিজির হায়াত-নওশাবাসহ ১৫ সদস্যের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

২০২৪ সালে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ভেঙে দিয়ে চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, অভিনেত্রী

সঙ্গীত শিল্পী সোহেলীর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি প্রদত্ত হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা।

তানজিকা আমিনের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম প্রদত্ত গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন ছোট পর্দার

রুনা খানের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন সময়ের অন্যতম জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক