ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

টাকা থাকা অস্বাভাবিক নয়: ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬

শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে নিশ্চয়ই কোনো পুরুষের হাত থাকে; যাকে বলা হয় তথাকথিত ‘সুগার ড্যাডি’। সমাজে এমন ধারণা অনেকদিন ধরেই প্রচলিত। একজন নারী নিজের উপার্জনে ভালোভাবে বাঁচলে সেটার কৃতিত্বও অনেক সময় দেওয়া হয় অন্য কাউকে। এ নিয়েই প্রায়ই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে নায়িকা বা অভিনেত্রীদের। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী কুসুম শিকদারও।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও মিডিয়ার গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে এমন প্রশ্নের সামনে পড়েন তিনি। সঞ্চালক সরাসরি জানতে চান, “তুমি কি সুগার মামি হতে চাও?”

প্রশ্ন শুনে রসিকতা করেই কুসুম বলেন, “ও মাই গড! এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল- আমার নাকি অনেক সুগার ড্যাডি আছে! কিংবা গডফাদার আছে, বা ছিল। তখন একটু বিরক্ত হয়েও হেসে বলেছিলাম, সুগার ড্যাডির সময় আর আছে নাকি? এখন সুগার মামি হওয়ার বয়স!”

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে কুসুম আরও বলেন, “এগুলো খুব বোকা বোকা কথা। যারা জানে না, তারাই এমন বলে। নতুন যারা আমাকে দেখেছে, ‘শরতের জবা’র সময় প্রমোশনে। তারা হয়তো আমার পোশাক, গয়না, ঘড়ি দেখে ভেবেছে এত টাকা এলো কোথা থেকে? তখনই অনুমান, নিশ্চয়ই কারও সাহায্য আছে!”

তিনি জানান, দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন তিনি। বলেন, “মিডিয়াতে আমার ২৩-২৫ বছর হয়ে গেছে। আমি ২১ বছর বয়স থেকে উপার্জন করি। এত বছর কাজ করলে কিছু টাকা থাকা তো স্বাভাবিক। বরং না থাকলে সেটা অস্বাভাবিক।”

জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বড় পর্দা ও ছোট পর্দা- দুই জায়গাতেই সমান সফল তিনি। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’, ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও সামাজিকমাধ্যমেও বেশ সরব কুসুম; নতুন লুক বা ভিন্ন অবতারে হাজির হলেই মুগ্ধতা ছড়ান তিনি।

আমার বার্তা/এমই

খিজির হায়াত-নওশাবাসহ ১৫ সদস্যের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

২০২৪ সালে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ভেঙে দিয়ে চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, অভিনেত্রী

সঙ্গীত শিল্পী সোহেলীর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি প্রদত্ত হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা।

তানজিকা আমিনের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম প্রদত্ত গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন ছোট পর্দার

রুনা খানের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন সময়ের অন্যতম জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক