ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

দেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি: তানিয়া বৃষ্টি

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তবে এই প্রত্যাবর্তন কেবল পর্দায় উপস্থিতি নয়, বরং নিজেকে ভেঙে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গল্প।

সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়ে তানিয়া বৃষ্টি শোনালেন তার এই জার্নির পেছনের এক কঠিন সংগ্রামের কথা। সিনেমাটির বিশেষ একটি চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে জটিল 'প্রস্থেটিক মেকআপ'। এই সাজসজ্জার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘মেকআপ ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে এই লুকে পৌঁছাতে প্রতিদিন আমাকে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় দিতে হয়েছে। কিন্তু চ্যালেঞ্জটা শুধু সময়ের ছিল না।’

নিজের ত্যাগের বর্ণনা দিয়ে এই অভিনেত্রী আরও জানান, ‘একবার এই প্রস্থেটিক মেকআপ নেওয়ার পর আমার আর কিছু করার উপায় ছিল না। দীর্ঘ সময় মেকআপ পরে থাকা অবস্থায় আমি না পারতাম কিছু খেতে, না পারতাম পানি পান করতে। এমনকি শুটিং শেষ না হওয়া পর্যন্ত ওয়াশরুমে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। সব মিলিয়ে কাজটা আমার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল।’

তবে এই কষ্টকে সার্থক মনে করছেন তানিয়া। দর্শকদের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘এই লুকে আমাকে দেখার পর দর্শকরা বড় একটি টুইস্ট পাবেন। ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন গেটআপ বা মেকআপ আগে কখনও দেখা যায়নি। এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে।’

নিজের মেহনতের মূল্যায়ন প্রত্যাশা করে তানিয়া বৃষ্টি দর্শকদের প্রতি আহ্বান জানান। তার কথায়, ‘মানুষ যাতে অন্তত প্রেক্ষাগৃহে এসে এই কষ্টটা দেখে। আমরা, বিশেষ করে আমি এই লুকটি ফুটিয়ে তুলতে কতটা ত্যাগ স্বীকার করেছি, তা দর্শকরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন।’

আমার বার্তা/এমই

খিজির হায়াত-নওশাবাসহ ১৫ সদস্যের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

২০২৪ সালে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ভেঙে দিয়ে চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, অভিনেত্রী

সঙ্গীত শিল্পী সোহেলীর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি প্রদত্ত হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা।

তানজিকা আমিনের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম প্রদত্ত গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন ছোট পর্দার

রুনা খানের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন সময়ের অন্যতম জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক