ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

মুক্তির নবম দিনেই ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘ধুরন্ধর’

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪

গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, একাধিক নজির গড়তে চলেছে এই সিনেমা। সেই পূর্বাভাসই সত্যি করে মুক্তির নবম দিনেই ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল ‘ধুরন্ধর’। বিশ্বজুড়ে সিনেমাটির মোট ব্যবসা দাঁড়িয়েছে ৪৪৫ দশমিক ২৫ কোটি রুপি।

তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্য হলেও সিনেমাটির ব্যবসায় তাতে কোনো প্রভাব পড়েনি। বরং সময় হাতে নিয়েই প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। শুধু ১৩ ডিসেম্বরেই ভারতে সিনেমাটি আয় করেছে ৫৩ কোটি রুপি। এর আগের দিন ১২ ডিসেম্বর সিনেমাটির সংগ্রহ ছিল ৩২ কোটি রুপি। সপ্তাহ শেষে এসে আরও গতি পেয়েছে আদিত্য ধরের সিনেমাটি।

এ পর্যন্ত ‘ধুরন্ধর’র বক্স অফিস সংগ্রহকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। সামাজিক যোগোযোগমাধ্যমে তিনি লিখেছেন, “‘ধুরন্ধর’ নতুন দৃষ্টান্ত তৈরি করল।” তরণ আদর্শের দাবি অনুযায়ী, হিন্দি বক্স অফিসে ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণকেও ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’। ‘পুষ্পা ২’-এর হিন্দি ভার্সনের দ্বিতীয় শনিবারের সংগ্রহ ছিল ৪৬ দশমিক ৫০ কোটি রুপি। অন্যদিকে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমার দ্বিতীয় শনিবারের আয় ছিল ৪৪ দশমিক ১০ কোটি রুপি। ‘স্ত্রী ২’ সেই দিনে আয় করেছিল ৩৩ দশমিক ৮০ কোটি রুপি এবং ‘অ্যানিম্যাল’র সংগ্রহ ছিল ৩২ দশমিক ৪৭ কোটি রুপি। সেখানে অনেকটাই এগিয়ে রয়েছে ‘ধুরন্ধর’।

এই সাফল্যের কারণে চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, মোট ব্যবসার নিরিখেও সাম্প্রতিক সময়ের সফল সিনেমাগুলোকে ছাড়িয়ে যেতে পারে রণবীর সিং অভিনীত ‘‘ধুরন্ধর’।

রণবীর সিংয়ের সিনেমা ‘সিম্বা’ বক্স অফিসে আয় করেছিল ২৪০ দশমিক ৩০ কোটি রুপি। সেই রেকর্ড এরই মধ্যে ভেঙে দিয়েছেন অভিনেতা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাবৎ’ বক্স অফিসে ৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল। অনুরাগীদের আশা, ‘ধুরন্ধর’ সেই নজিরও অচিরেই ছাড়িয়ে যাবে।

আমার বার্তা/এল/এমই

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর