ই-পেপার শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩

ফের বিতর্কে যশের ‘টক্সিক’

আমার বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২

দক্ষিণী সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ নিয়ে আলোচনা থামছেই না। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দানা বেঁধেছিল বিতর্ক, আর দ্বিতীয় ঝলক মুক্তি পেতেই তা যেন আরও উসকে গেল।

হিংসা, রক্তারক্তি আর উদ্দাম যৌনতায় ঠাসা এই ঝলক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ছবির নতুন ঝলকের কেন্দ্রবিন্দুতে কেবলই যশ। সেখানে তাকে কখনও রাগে হুঙ্কার দিতে দেখা যাচ্ছে, আবার কখনও তিনি ব্যস্ত ধূমপানে।

কখনও শয্যাসঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে, আবার কখনও মেতে উঠছেন বীভৎস হত্যালীলায়। বিড়ম্বনার বিষয় হলো, যশের মুখে অন্যদের ‘সুষ্ঠু আচরণের’ পরামর্শ শোনা গেলেও গোটা ঝলকে নারীদের উপস্থিতি কেবল তার শয্যাসঙ্গিনী হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

ছবিটিতে নয়নতারা, কিয়ারা আডবাণী ও তারা সুতারিয়ার মতো প্রথম সারির অভিনেত্রীরা থাকলেও ঝলকে তাদের কাউকেই দেখা যায়নি। এই বিষয়টি ঘিরেই নেটিজেনদের বড় একটি অংশ ক্ষুব্ধ। নারী চরিত্রের এমন গৌণ উপস্থাপন দেখে অনেকেই ছবিটির বিরুদ্ধে ‘উগ্র পৌরুষ’ বা ‘টক্সিক ম্যাসকুলিনিটি’ প্রচারের অভিযোগ তুলেছেন।

বিতর্কের তির এবার সরাসরি বিঁধছে ছবির নারী পরিচালক গীতু মোহনদাসকে। একজন নারী হয়েও তিনি কীভাবে পর্দায় উগ্র পৌরুষের মহিমা কীর্তন করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র প্রেমীরা। এক নেটাগরিক কটাক্ষ করে লিখেছেন, ‘গাড়ির ভেতর এক নারীর সঙ্গে অন্তরঙ্গের পর লড়াইয়ে নামছেন নায়ক। যেন তাকে আরও শক্তিশালী করে তুলছে! অথচ সেখানে নারীর ভূমিকা কেবল শয্যাতেই সীমাবদ্ধ।’

আমার বার্তা/জেএইচ

মারা গেছেন 'গ্রে'স অ্যানাটমি' খ্যাত অভিনেতা এরিক ডেন

হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ বছর বয়সে তিনি শেষ

জয়াকে নিয়ে নওশাবার আবেগী পোস্ট

ডাবিং স্টুডিওতে দুই বাংলার আলোকিত অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে আবেগঘন মন্তব্য করলেন অভিনেত্রী কাজী নওশাবা

মাঝেমধ্যে বিরতি দরকার হয়: সামিরা খান

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর শরীরী সৌন্দর্যে

চ্যানেল ২৪-এ তারকাদের ব্যতিক্রমী আয়োজন

পবিত্র রমজানকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে চ্যানেল২৪। “আকিজ এসেন্সিয়াল ঘরোয়া ইফতার”
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

১৪ মার্চ পর্যন্ত দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতেই চলবে দেশ: শামা ওবায়েদ

দায়িত্ব নিয়েই ৩ সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নতুন সরকারের

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি মাসটা যমুনায় কাটাবেন ড. ইউনূস

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

বাজার স্থিতিশীল রাখতে সাপ্লাই চেইনে ‘জিরো টলারেন্স’ চট্টগ্রাম বন্দরের

চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

রমজানের শুরুতে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের ‘গলাকাটা’ দাম

সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে সাধারণ মানুষ

চট্টগ্রামে পা রেখেই বড়ো পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী আমীর খসরু