ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

গোপনে বিয়ে সেরেছেন স্পাইডারম্যান জুটি!

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১৩:২৭
আপডেট  : ০২ মার্চ ২০২৬, ১৩:২৮

স্পাইডার ম্যান খ্যাত তারকা, হলিউডের জনপ্রিয় জুটি জেন্ডায়া এবং টম হল্যান্ড কি তবে গোপনে বিয়ে সেরে ফেলেছেন? দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিলো তাদের। এমন সময়ে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ তারকা স্টাইলিস্ট ল রচ তাদের বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন। গত রোববার আয়োজিত ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সে সময় অ্যাক্সেস হলিউডকে দেওয়া সেই সাক্ষাৎকারে ল রচ দেন এক চাঞ্চল্যকর তথ্য। জানান, জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ে সম্পন্ন হয়েছে। সাংবাদিক যখন অবাক হয়ে প্রশ্ন করেন এটি কি সত্যি, তখন হাসি মুখে রহস্যময় উত্তরে বলেন, ‘এটি একদম সত্যি! আপনারা কিছুই জানতেন না।’

ল রচের এই ছোট কথোপকথনটি ভাইরাল হয় সামাজিক মাধ্যম; আর ভক্তদের মাঝে জন্ম দেয় ব্যাপক কৌতূহল।

যদিও বিয়ের এই খবর নিয়ে এখন পর্যন্ত জেন্ডায়া বা টম হল্যান্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তাদের প্রতিনিধিরাও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

এই তারকা জুটি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। কয়েক বছর ধরে প্রেম করলেও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলেন না তারা।

এর আগে গত বছরের জানুয়ারিতে জেন্ডায়া ও টম হল্যান্ডের বাগদানের খবরটি প্রকাশ্যে এসেছিল। টম হল্যান্ডের বাবা ডমিনিক হল্যান্ড তার একটি অনলাইন প্ল্যাটফর্মে বিয়ের প্রস্তাব দেওয়ার বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন। ১০ জানুয়ারির সেই পোস্টে তিনি লিখেছিলেন যে, টম একটি আংটি কিনেছিলেন এবং জেন্ডায়ার বাবার অনুমতি নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়ার সব পরিকল্পনা গুছিয়েছিলেন।

এরপর ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে জেন্ডায়ার আঙুলে ৫ ক্যারেটের একটি হীরার আংটি দেখা যাওয়ায় তাদের বাগদানের বিষয়টি ভক্তদের কাছে অনেকটা নিশ্চিত হয়েছিল।

উল্লেখ্য, পর্দায় জেন্ডায়া ও টম হল্যান্ডের রসায়ন প্রথম দেখা যায় ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায়। এরপর তারা ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ একসঙ্গে অভিনয় করেন।

আমার বার্তা /জেএইচ

লাল শাড়িতে সবার নজর কাড়লেন নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় শৈলীতে দুই বাংলার দর্শকদের মন কাড়েন। অল্প কয়েকটি গান গেয়েও

ঈদ ইত্যাদিতে থাকছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের বিশেষ আয়োজনে এবারও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে ব্যতিক্রমী পর্ব। প্রায়

আমি আত্মহত্যাকে খুবই স্বার্থপর একটি কাজ বলে মনে করি: নাবিলা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে তৈরি হয়েছে তীব্র

স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। নিহত ইকরার মা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা: বা‌ণিজ্য মন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্র–ইসরায়েল বনাম ইরান: যুদ্ধের কিনারায় বিশ্ব, কূটনীতির শেষ সুযোগ

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

নারীদের জন্য বৈদ্যুতিক বাস নামানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

নিখোঁজের ১১ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস-নারীবান্ধব গণপরিবহন অগ্রাধিকার

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি