ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

আমার বার্তা অনলাইন
০৯ মার্চ ২০২৬, ১৩:২২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে বেভারলি হিলস এলাকায় এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং একটি অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় রিহানা বা অন্য কেউ হতাহত হননি। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, এলএপিডি-র ডাকাতি ও হত্যা বিভাগ বর্তমানে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে।

একটি সূত্র জানিয়েছে, ৩৮ বছর বয়সী রিহানা তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় রিহানা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রিহানা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রিহানা এ পর্যন্ত ২৫ কোটি ইউনিটের বেশি রেকর্ড বিক্রি করেছেন। ক্যারিবীয় ঘরানার গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও 'গুড গার্ল গন ব্যাড' অ্যালবামের মাধ্যমে তিনি আন্তর্জাতিক তারকাখ্যাতি পান।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'আম্ব্রেলা', 'টেক আ বো' এবং 'ডিস্টার্বিয়া'। এছাড়া 'লাভ দ্য ওয়ে ইউ লাই' ও 'দ্য মনস্টার'-এর মতো বিশ্বখ্যাত গানেও তিনি কণ্ঠ দিয়েছেন।

আমার বার্তা /জেএইচ

টিকিট ছাড়া দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর। তাদের পর্দার রসায়ন আজও

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

মিস এন্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের সেকেন্ড সিজনের রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিউটি প্রেজেন্ট মিস এন্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের সেকেন্ড সিজন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমাদের

‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য

অলিম্পিক জিমন্যাস্টিকস নিয়ে নির্মিতব্য বহুল আলোচিত সিনেমা ‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়িয়েছেন হলিউড তারকা মিলি ববি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প