ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা

আমার বার্তা অনলাইন:
১৪ মার্চ ২০২৬, ১৬:৪৫

প্রতি বছরের ন্যায় এবারও বিটিভি চট্টগ্রাম আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। ঈদের দিন রাত নয়টা পঁচিশ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে এবারই প্রথম জুটি বেঁধে উপস্থাপনা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া এবং নাবিলা ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে মুকিত বললেন, এ অনুষ্ঠানটিতে গতানুগতিক ধারায় উপস্থাপনা করিনি। মজা করে সঞ্চালনা করেছি। নাবিলাও ছিলো দূর্দান্ত। উপস্থিত প্রায় সবাই প্রশংসা করেছে। এবারই প্রথম প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটো ব্যান্ড স্পার্ক আর রুটস একসাথে গান করেছে এ আয়োজনে।পাশাপাশি 'স্পার্ক’ আর ‘রুটস’ ব্যান্ড সদস্যরা একটা চমৎকার ঈদ আড্ডাও দেন।

অনুষ্ঠানে আরও রয়েছে টক শো, কৌতুক, নৃত্য, ভাটিয়ালি, ভাওয়াইয়া ও বাউল সঙ্গীত। ছোট একটি নাটিকা ও টক শোতে অংশগ্রহণ করেন সিয়াম নাসির, মো মো মুর্শেদ ও রুবেল। সবমিলিয়ে জমজমাট একটি আয়োজন হয়েছে। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইলন সাফির।

মুকিতের সঞ্চালনার অভিজ্ঞতা পুরনো। সে কথা জানিয়ে তিনি বললেন, আমি এর আগে ২০২৪ সালে ‘ঈদ আনন্দ’ সঞ্চালনা করেছি। এর আগে একুশে টিভিতে ‘ভুল’ শীর্ষক একটি ঈদের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। অতিথি হয়েছিলেন ফাহমিদা নবী ও সুইটি। সেখানে গান গাইতে গিয়ে ভুল করেছিলেন ফাহমিদা নবী।

প্রসঙ্গত, ঈদ উৎসবে মুকিত জাকারিয়া ইতোমধ্যে চারটি একক নাটক ও দুটো ৭ পর্বের ধারাবাহিকের শ্যুটিং শেষ করেছেন। দুটো ধারাবাহিক পরিচালনা করেছেন হিমু আকরাম ও মাইদুল রাকিব।

আমার বার্তা/এমই

আজ অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া-এর আজ জন্মদিন। ১৯৯০ সালের ১৪ মার্চ জন্ম নেওয়া

ব্যক্তিগত অডিও ফাঁস নিয়ে রাশমিকার ক্ষোভ

দ্বিতীয় জীবন শুরুর আনন্দময় মুহূর্তটা হঠাৎ করে তিক্ত হয়ে উঠেছে রাশমিকা মান্দানার। ব্যক্তিগত অডিও ফাঁস

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

আসছে ঈদকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া! সেই তালিকায় দর্শকদের অন্যতম প্রতীক্ষিত

‘দেরিতে বাড়ি ফিরলে মা-বাবা কথা বলে না’

ওপার বাংলার অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় তার হাসি-কান্না আর সাবলীল অভিনয় জয় করেছেদর্শকের মন। দীর্ঘ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার