ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

এক সংলাপে হাজারো তরুণীকে পেছনে ফেলে নায়িকা হন সারা

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১৩:১৪

বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বিপরীতে ‘ধুরন্ধর’ সিনেমায় সারা অর্জুনের কাস্টিং নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সিনেমাটির প্রথম পর্বের সাফল্যের পর এবার বক্স অফিসে ঝড় তুলছে এর সিক্যুয়েল ‘ধুরন্ধর টু’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানিয়েছেন, হাজার হাজার তরুণীর অডিশন থেকে কীভাবে সারাকে ‘ইয়ালিনা জামালি’ চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল।

মুকেশ ছাবড়া জানান, পরিচালক আদিত্য ধর এমন একটি নতুন মুখ খুঁজছিলেন যার কোনো শক্তিশালী ব্যাকগ্রাউন্ড নেই এবং যাকে দেখে দর্শকের একদম নতুন মনে হবে। ইয়ালিনা চরিত্রের জন্য কয়েক হাজার মেয়ে অডিশন দিলেও শেষ পর্যন্ত সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়।

কাস্টিং ডিরেক্টর বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন একজনকে খুঁজে বের করা, যাকে দেখে মনে হবে সে সত্যিই প্রথমবার এই চরিত্রে নিজেকে উপস্থাপন করেছে। সারার অডিশনের একটি সংলাপ শোনার পরই আমি সেটি পরিচালককে পাঠিয়েছিলাম এবং তিনি তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দেন।

সিনেমাটি মুক্তির আগে রণবীর সিং ও তার চেয়ে বয়সে অনেক ছোট সারার রসায়ন নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তবে মুক্তির পর তাদের অনবদ্য অভিনয় সেই নিন্দার জবাব দিয়েছে। মুকেশ ছাবড়া আরও জানান, শুরুতে রণবীরের পাশে সারাকে উচ্চতায় খানিকটা খাটো মনে হবে কি না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু অডিশন দেখার পর নির্মাতারা নিশ্চিত হন যে এই জুটিই পর্দায় সেরা হবে। খুব শিগগিরই সারার সেই আলোচিত অডিশনের ভিডিওটি সবার জন্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা হিসেবে নাম লিখিয়েছিল ‘ধুরন্ধর’। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে এর দ্বিতীয় কিস্তি, যা দর্শক ও সমালোচক মহলে সমানভাবে প্রশংসিত হচ্ছে। সারা অর্জুন এর আগে শিশুশিল্পী হিসেবে বিভিন্ন বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করলেও এই সিনেমার মাধ্যমেই তিনি বড় পরিসরে আলোচনায় এসেছেন।

দুলাভাই প্রশ্নে রেগে ইউটিউবারকে কড়া জবাব দিলেন জেবা

সম্প্রতি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে এক যুবকের ওপর মেজাজ হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী ও

নিজেকে বাঘিনী মনে হয় কিয়ারা আদভানির

মা হওয়ার পর নিজেকে এখন বাঘিনীর মতো মনে হয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। গত বছরের

শাকিব খানের জন্মদিনে বুবলীর শুভেচ্ছা

ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নায়ক। এমন

ভারতের সেন্সরে আটকে আছে গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা

গাজা সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর জটিলতায় আটকে গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়কমন্ত্রী

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব হবে

রাশিয়ার রাষ্ট্রদূতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ

সাড়ে ৪১ লাখ আয়কর রিটার্ন দাখিল, সময় বাড়াতে ৫০০০ আবেদন

দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ম্যানেজার বরখাস্ত

মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন টেকসই হবে না

ভাড়া-যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনে বসছে জিপিএস ট্র্যাকার

ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়ান ইলেভেনের ঘটনায় কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে: সড়কমন্ত্রী

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার