ই-পেপার শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩

ভারতের সেন্সরে আটকে আছে গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা

আমার বার্তা অনলাইন
২৮ মার্চ ২০২৬, ১৪:০৯

গাজা সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর জটিলতায় আটকে গেছে। ফিলিস্তিনি এক শিশুর মৃত্যুর সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটির ছাড়পত্র দিতে মৌখিকভাবে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি)। তবে এর পেছনে কোনো লিখিত কারণ বা আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশটির একদল প্রভাবশালী সংসদ সদস্য (এমপি)। চিঠিতে জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সই করেছেন। তাদের দাবি, লিখিত আদেশ ছাড়া সিনেমা আটকে রাখা আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং এটি শৈল্পিক স্বাধীনতার ওপর আঘাত।

অস্কার মনোনীত পরিচালক কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসিত। এমপিদের মতে, সিনেমার বিষয়বস্তু সংবেদনশীল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, রাজনৈতিক বা অন্য কোনো কারণে নিয়মবহির্ভূতভাবে সেন্সরশিপ আরোপ করা গণতন্ত্রের জন্য শুভ নয়। তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেষ হলো হানিয়া-বিলালের ‘মেরি জিন্দেগি হ্যায় তু’

বর্তমান সময়ের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির অন্যতম তারকা জুটি হানিয়া আমির-বিলাল আব্বাস খান। ললিউডের এ তারকা

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর

অপারেশনের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফজলুর রহমান

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদের স্বামী

দুই বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নাশকতা কি না জানতে তদন্ত কমিটি

পরিকল্পিত পদক্ষেপে ১৪ মিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

র‍্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব

দেশে তৃতীয়বারের মতো আওয়ামী লীগবিহীন সংসদ

মংলায় ১৫ হাজার লিটার অবৈধ ডিজেল মজুদের অভিযোগ

মোজতবা খামেনি হয় মৃত, নয়তো খুব খারাপ অবস্থায়: ট্রাম্প

বহুপাক্ষিকতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত

চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু

জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে সচেতনতামূলক প্রচারণা

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

এবার যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি একই গ্রামে, এলাকাজুড়ে শোক

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা দিবস উদযাপন

কয়েক সপ্তাহের মধ্যে ইরানে অভিযান শেষ হবে, স্থল অভিযান লাগবে না: রুবিও